ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিজেল সংকট: ইউরোপের মজুত ছাড়তে যুক্তরাষ্ট্রের কঠোর চাপ সংগীতের ৬০ বছর: খুরশীদ আলমের সংবর্ধনায় সুজানা রূপার গান চুয়েটে উপাচার্য পুনর্বহালের দাবিতে ছুটির দিনেও বিক্ষোভ অক্টোবরে তিনটি লঘুচাপের সম্ভাবনা, হতে পারে ঘূর্ণিঝড় জমজমের পানি সরবরাহে বিলম্ব: বিমানে দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্তির সময় বাড়ালো মন্ত্রণালয় ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত ফেসবুকের সহায়তায় শেষ পর্যন্ত সুচিত্রার বিয়ে সম্পন্ন বাংলামোটরে ব্যবসায়ীকে নিরাপত্তা ঘটনায়: বহিষ্কৃত যুবদল নেতাসহ আটক চার সিলেট-চট্টগ্রাম থেকে সরাসরি তুরস্ক ফ্লাইট চালুর আহ্বান মন্ত্রীর

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে যথাসম্মানে ‘মাতাপিতা দিবস’ পালিত

  • আপডেট সময় : ০৮:৫৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০১৯
  • / 176

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত “ পেরেন্টস্ ডে” অনুষ্ঠানে এক শিক্ষার্থী মা’র পা ধুইয়ে ‘ আজীবন মা-বাবার সাথে থাকার ও সেবা প্রদানের আনুষ্ঠানিক শপথ গ্রহণ করছে।

বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্ক

ছাত্র-শিক্ষক-অভিভাবক এই ত্রিমাত্রিক সম্পর্কের দৃঢ় বন্ধনের মাধ্যমেই প্রতিটি শিক্ষার্থীর ঊজ্জ্বল ভবিষ্যত নিশ্চিত করা সম্ভব – ডিআইইউ চেয়ারম্যান ড. মোঃ সবুর খান

একমাত্র ছাত্র-শিক্ষক-অভিভাবক এই ত্রি-মাত্রিক সম্পর্কের শক্তিশালী ও দৃঢ় বন্ধনের মাধ্যমেই উন্নত জীবন ও সফল ক্যারিয়ার গড়ে তোলা সম্ভব এবং সে কারণেই শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ উন্নয়নে এ ত্রি-মাত্রিক সম্পর্ককে আরো দৃঢ় করার আহ্বান জানান ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) এর ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান ড. মোঃ সবুর খান।

ছাত্র-শিক্ষক-অভিভাবক এই ত্রি-মাত্রিক সম্পর্ককে আরো বেশী শক্তিশালী ও দৃঢ় করার লক্ষ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি গতকাল ১৮ অক্টোবর (শুক্রবার) আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে স্বাধীনতা মিলনায়তনে শিক্ষার্থী-শিক্ষক ও অভিভাবকদের অংশগ্রহণে “পেরেন্টস্ ডে” অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) এর ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান ড. মোঃ সবুর খান। বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইউসুফ মাহাবুবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থায়ী ক্যাম্পাসের ডীন প্রফেসর ড. মোস্তফা কামাল, টুরিজম ও হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রধান মাহাবুব পারভেজসহ বেশ কিছু অভিভাবক ও শিক্ষার্থী। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ^বিদ্যালয়ের স্টুডেন্ট এফেয়ার্স এর পরিচালক সৈয়দ মিজানুর রহমান রাজু।

দেশপ্রেমের চেতনাকে বুকে ধারন করে ঊজ্জ্বল ভবিষ্যত গঠনের দৃঢ় প্রত্যয়ে বিশ^বিদ্যালয়ের বিশাল সবুজ মাঠে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সমবেত জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচী শুরু হয়। অভিভাবকদের উপস্থিতিতে পারিবারিক ও সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে শিক্ষার্থীরা ‘আজীবন মা-বাবার সাথে থাকার এবং বয়স্কদের আধিকার ও সেবা প্রদানের আনুষ্ঠানিক শপথ গ্রহণ করে এবং আনুগত্য ও কৃতজ্ঞতার প্রতীক স্বরুপ নিজ নিজ পিতা-মাতার পা ধুইয়ে দেয়, বাবা-মা ও তাদের সন্তানদের গভীর মমতায় বুকে জড়িয়ে নেন।এ সময় অনেক শিক্ষার্থীকে বাবা-মায়ের পদচুম্বন করতেও দেখা যায়। বিশ্ববিদ্যালয়ের অফিস অব দি ডাইরেক্টরেট অব স্টুডেন্ট এফেয়ার্সের (ডিএসএ) আয়োজনে অনুষ্ঠানে প্রায় ৪২০০ শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক অংশগ্রহণ করে।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত “ পেরেন্টস্ ডে” অনুষ্ঠানে একজন অভিভাবক নীতি-নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গঠনে বিশ্ববিদ্যালয়ের এ ধরনের আয়োজনের গুরুত্ব নিয়ে তার অভিব্যক্তি প্রকাশ করছেন।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মোঃ সবুর খান শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত সুযোগ-সুবিধা, সুসজ্জিত ক্রীড়াঙ্গন ও সবুজ পরিবেশকে কাজে লাগিয়ে শারীরিক ও মানসিকভাবে বেড়ে উঠার পাশাপাশি মা-বাবার প্রতি দায়িত্বপালনে অধিক যতœশীল হওয়ার আব্বান জানান। তিনি আরো বলেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মূল লক্ষ্য হচ্ছে তথ্যপ্রযুক্তি জ্ঞানে দক্ষ এবং ক্রীড়ামনস্ক দক্ষমানব সম্পদ তৈরী করে শতভাগ শিক্ষার্থীর কর্মসংস্থান নিশ্চিত করা এবং সে চ্যালেঞ্জ মোকাবেলায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর প্রফেসর ড. ইউসুফ মাহাবুবুল ইসলাম বলেন, পারিবারিকভাবে একজন সন্তানকে সঠিক পথে পরিচালিত করতে বাবা পাইলটের ভূমিকা এবং মা নেভিগেটরের ভূমিকা পালন করে থাকেন। তাই অভিভাবকদের খেয়াল রাখতে হবে যেন তাদের সন্তানরা বিপথে চলে না যায়। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শুরু থেকেই শিক্ষার্থীদের যুগোযোগী শিক্ষার পাশাপাশি মানবিক মূল্যবোধের বিকাশ ঘটাতে এবং উন্নত ভবিশ্যত গড়ে তুলতে বলিষ্ঠ ভূমিকা রেখে আসছে। তিনি শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের আরও বেশী সচেতন ও বন্ধুসুলভ হওয়ার পরামর্শ দেন। সহপাঠীদেরকেও নিজেদের মধ্যে ভ্রাতৃত্ব ও পারস্পরিক সহযোগীতাও সহমর্মিতা বজায় রাখার আহ্বান জানান।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে যথাসম্মানে ‘মাতাপিতা দিবস’ পালিত

আপডেট সময় : ০৮:৫৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০১৯