ঢাকা ১০:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

মহানবী (সাঃ) কে নিয়ে কটূক্তির নিন্দা জানালো যুক্তরাষ্ট্র

  • আপডেট সময় : ০৭:৫৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুন ২০২২
  • / 237
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

নূপুর শর্মা ও নবীন জিন্দালের ওই মন্তব্যের বেশ কয়েকদিন পরে যুক্তরাষ্ট্র সরকার এর নিন্দা জানালো।

ওই মন্তব্যের পর পাকিস্তান, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, ইন্দোনেশিয়া, ইরাক, মালদ্বীপ, জর্ডান, লিবিয়া ও বাহরাইন সহ বহু মুসলিম দেশ নিন্দা জানিয়েছে। একই সঙ্গে ভারতীয় পণ্য বর্জন শুরু করেছে। কিন্তু বাংলাদেশ এ বিষয়ে কোনো কথা বলেনি।

এ ইস্যুতে প্রতিবাদী মুসলিমদের ওপর ভারতের ঝাড়খন্ডে পুলিশ গুলি চালিয়ে দু’জন মুসলিমকে কয়েকদিন আগে হত্যা করেছে। সেখানে একজন মুসলিম নারীকর্মীর বাড়ি ভেঙে দেয়া হয়েছে। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার রাতে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন নেড প্রাইস। তিনি নিন্দা জানানোর পাশাপাশি বলেন, মানবাধিকার ও ধর্মীয় স্বাধীনতার বিষয়টি নিয়মিতভাবে তুলে ধরে মার্কিন সরকার। তার ভাষায়, আমরা নিয়মিতভাবে ভারত সরকারের সিনিয়র পর্যায়ের সঙ্গে মানবাধিকারের উদ্বেগের বিষয়ে যোগাযোগ রাখছি। এর মধ্যে আছে ধর্মীয় ও বিশ্বাসগত স্বীধীনতা। মানবাধিকারের প্রতি সম্মান দেখাতে ভারত সরকারকে আমরা উৎসাহিত করি।

ওই ব্রিফিংয়ে তিনি পাকিস্তানকেও যুক্তরাষ্ট্রের অংশীদার হিসেবে উল্লেখ করেন। দুই দেশের মধ্যে সম্পর্ক শক্তিশালী করার ওপর জোর দেন। নেড প্রাইস বলেন, আমাদের একটি অংশীদার হলো পাকিস্তান। আমরা সেই অংশীদারিত্বকে এমনভাবে সামনে এগিয়ে নিতে চাই, যাতে আমাদের স্বার্থ এবং পারস্পরিক স্বার্থ রক্ষা হয়। সম্প্রতি যুক্তরাষ্ট্র সফর করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। এ সময়ে তিনি সাক্ষাত করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের সঙ্গে। এ প্রসঙ্গে নেড প্রাইস বলেন, পাকিস্তানে নতুন সরকারের প্রতিনিধিদের সঙ্গে বেশ কয়েক দফা বৈঠক হয়েছে মার্কিন সরকারের। এসব বৈঠক ছিল খুবই ভাল, গঠনমূলক। এতে খাদ্য নিরাপত্তা থেকে শুরু করে বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়েছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মহানবী (সাঃ) কে নিয়ে কটূক্তির নিন্দা জানালো যুক্তরাষ্ট্র

আপডেট সময় : ০৭:৫৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুন ২০২২