ঢাকা ০৮:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শাহজালালসহ তিন বিমানবন্দরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নতুন ট্রলি ধর্মের ঊর্ধ্বে উঠে বাংলাদেশি পরিচয়ে দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর অনূর্ধ্ব-১৫ ফুটবল বিশ্বকাপ: গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য বাংলাদেশের তিন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল পেকুয়ায় নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৮৫১ পাখির ধাক্কায় ক্ষতিগ্রস্ত এমিরেটস ফ্লাইট, দিল্লিতে ভোগান্তিতে যাত্রীরা ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার ববি হাজ্জাজ |: প্রাথমিক শিক্ষার সংস্কারে পাঁচ বিষয়ে অগ্রাধিকার দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় সৌদির কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ

অত্যাধুনিক ‘ব্রহ্মস’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা ভারতীয় নৌবাহিনীর

  • আপডেট সময় : ১১:৪৮:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩
  • / 112
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ভারতের নৌবাহিনী রোববার দূরপাল্লার ব্রহ্মস ক্ষেপণাস্ত্র সফল পরীক্ষা করেছে। আরব সাগরে লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত হানে দেশীয় প্রযুক্তিতে তৈরি এই সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রটি। ব্রহ্মসের সফল উৎক্ষেপণের কথা জানায় ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন।

আরব সাগরে ‘কলকাতা ক্লাস গাইডেড’ মিশাইল ধ্বংসকারী যুদ্ধজাহাজ থেকে ছোঁড়া হয় ক্ষেপণাস্ত্র ব্রহ্মসটি। নৌবাহিনীর এক কর্মকর্তা বলেন, রবিবারের সফল উৎক্ষেপণের পরে দেশীয় প্রযুক্তিতে তৈরি সমরাস্ত্র ভাণ্ডার আরো শক্তিশালী হলো। ব্রহ্মস উৎক্ষেপণের কথা জানিয়ে নৌবাহিনীর পক্ষ থেকে একটি টুইটও করা হয়। লেখা হয়, ‘আত্মনির্ভরের ভারতের দিকে আরো এককদম অগ্রসর। নৌবাহিনীর তরফে আরব সাগরে সফল উৎক্ষেপণ হল োদেশীয় প্রযুক্তিতে তৈরি ব্রহ্মস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের।’

উল্লেখ্য, গত মাসে ভারতীয় নৌবাহিনীর নাবিকরাএলসিএ তেজস (নৌবাহিনী) এবং মিগ-২৯-কে বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্তের সফল অবতরণ করান।

উল্লেখ্য, আইএনএস বিক্রান্ত ভারতে নির্মিত প্রথম বিমানবাহী রণতরী। এলসিএ তেজসও দেশীয় প্রযুক্তিতে তৈরি বিমান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত বছরের সেপ্টেম্বরে কোচির কোচিন শিপইয়ার্ড লিমিটেডে দেশের প্রথম বিমানবাহী রণতরীটির উদ্বোধন করেন।
সূত্র : সংবাদ প্রতিদিন

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অত্যাধুনিক ‘ব্রহ্মস’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা ভারতীয় নৌবাহিনীর

আপডেট সময় : ১১:৪৮:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩