অপ্রতিম মৃত্যুর ঘটনা: অভিযুক্তদের পক্ষে লড়বেন না কুমিল্লা আইনজীবী
- আপডেট সময় : ১২:৩১:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
- / 22
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার ঘটনায় বড় সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা জেলা আইনজীবী সমিতি। মানবিক ও নৈতিক অবস্থান থেকে সমিতি ঘোষণা দিয়েছে যে, এই চাঞ্চল্যকর মামলার আসামিদের পক্ষে কোনো আইনজীবী লড়বেন না।
গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে প্রশাসন ও আইনজীবী সমিতির এক জরুরি সভায় এই ঐকমত্যে পৌঁছান সংশ্লিষ্টরা। সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম, উপ-উপাচার্য অধ্যাপক ড. আমজাদ হোসেন সরকার, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. বেলাল উদ্দিনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় ন্যায়বিচার নিশ্চিত করার পাশাপাশি প্রকৃত অপরাধীদের শনাক্ত ও সর্বোচ্চ শাস্তির দাবি তোলা হয়।
বিষয়টি নিশ্চিত করে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. সহিদ উল্লাহ বলেন, মানবিক কারণে সমিতির সদস্যরা আসামিপক্ষে না দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। এ সময় সাধারণ সম্পাদক মো. মাহাবুবুল হক খন্দকারও উপস্থিত ছিলেন। যদিও সমিতির এই সিদ্ধান্তের ফলে বিচার প্রক্রিয়া প্রভাবিত হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে মত দিয়েছেন আইনজীবী নেতারা। তারা জানান, অভিযুক্তদের আইনি সহায়তার প্রয়োজনে রাষ্ট্র নিজেই আইনজীবী নিয়োগের ব্যবস্থা করবে, কারণ একতরফা বিচার প্রক্রিয়ার চেয়ে স্বচ্ছ বিচারের বিষয়টি অধিকতর গুরুত্ব বহন করে।
এদিকে, সভার আনুষ্ঠানিকতা শেষে আইনজীবী সমিতির নেতারা কোটবাড়ীর গন্ধমতি এলাকায় অপ্রতিমের বাড়িতে যান। সেখানে তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সমবেদনা জ্ঞাপন করেন এবং তাদের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। চাকরির আরও তথ্য: আসামিপক্ষে আইনজীবী না দাঁড়ালে ন্যায়বিচার প্রক্রিয়ায় কোনো ব্যাঘাত ঘটবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এমন পরিস্থিতিতে রাষ্ট্র নিজেই আসামির পক্ষে আইনজীবী নিয়োগ দেবে।

























