ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পদ্মা সেতুর কাছে জাজিরায় আ.লীগ-বিএনপি সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে নিহত ১ মিরপুরে সন্ত্রাসবিরোধী অভিযানে মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক গ্রেপ্তার সন্ত্রাসবিরোধী আইনে মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক গ্রেপ্তার: মিরপুরে অভিযান আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাকাসহ বিভিন্ন জেলায় বিজিবি মোতায়েন, গোপালগঞ্জে ড্রোন-বডি ক্যামেরায় নজরদারি পুকুর পাড়ে সাইকেল-জুতা: মিলল নিখোঁজ কিশোরের মরদেহ তিস্তার দুর্গম চরে বরইগাছের নিচে শিক্ষার প্রথম পাঠ খুলনা কর আপিল অঞ্চলে ১০টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি: আবেদন শুরু ৩০ নভেম্বর ২০২৬ খুলনা কর আপিল অঞ্চলে ১০ পদে বিশাল নিয়োগ: ১০ জেলার প্রার্থীদের সুবর্ণ সুযোগ গোপালগঞ্জের এইচএসসি সম্পূরক পরীক্ষা ফরিদপুর ও মাদারীপুরে উন্নয়নের মানবিকতা: সর্বজনীন মর্যাদা ও ন্যায়বিচারই মূল ভিত্তি

অফিস-ব্যাংক-স্কুলের সময়সূচিতে বড় পরিবর্তন

  • আপডেট সময় : ০৩:৫৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২
  • / 222
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জ্বালানী সাশ্রয়ে অফিস, ব্যাংক ও স্কুলের সময়সূচিতে বড় ধরনের পরিবর্তন ঘোষণা করেছে সরকার।

আগামী বুধবার থেকে সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস চলবে সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।

ব্যাংক খোলা থাকবে সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত।

এছাড়া স্কুল ও কলেজ সপ্তাহে দুই দিন বন্ধ থাকবে। তবে সেটা কবে থেকে কার্যকর হবে, তা শিক্ষা মন্ত্রণালয় পরবর্তীতে জানাবে।

তবে অফিস ও ব্যাংকে আগামী বুধবার (২৪ আগস্ট) থেকেই নতুন এই সময়সূচি কার্যকর হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সিদ্ধান্ত দিয়েছেন বলে তিনি জানান।

মন্ত্রিপরিষদ সচিব জানান, সারাদেশে আমনের উৎপাদনে সেচ নিশ্চিত করার জন্য সোমবার মধ্যরাত থেকে ভোর পর্যন্ত পল্লী বিদ্যুতে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলছেন, নতুন সময়সূচির কারণে একদিকে যেমন বিদ্যুতের সরবরাহ ভালো হবে, তেমনি ট্রাফিক ব্যবস্থার ওপরেও চাপ কমবে।

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই ব্যবস্থা চালু থাকবে বলে তিনি জানান।

বেসরকারি প্রতিষ্ঠানগুলো নিজেদের ব্যাপারে সিদ্ধান্ত নেবে।

বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণ দেখিয়ে এই মাসেই ডিজেল, অকটেন, পেট্রোল বা কেরোসিনের রেকর্ড মূল্যবৃদ্ধি করেছে বাংলাদেশের সরকার।

তবে গত জুলাই মাস থেকেই জ্বালানি সঙ্কটের কারণে বিদ্যুৎ উৎপাদন সীমিত করেছে সরকার। ফলে বহু বছর দেশে রেশনিং করে লোডশেডিং করতে হয়েছে। দেশের অনেক এলাকায় ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ থাকে না বলেও অভিযোগ রয়েছে।

এমনকি বিদ্যুৎ না থাকার কারণে আমনের ভরা মৌসুমে সেচ দেয়া যাচ্ছে না বলে কৃষকরা অভিযোগ করেছেন।

এর আগে এয়ারকন্ডিশনার ব্যবহার সীমিত করা, সরকারি কর্মকর্তাদের স্যুট-টাই না পরা এবং বিপণি বিতানগুলো রাত ৮টার মধ্যে বন্ধ করে দেয়ার মতো নির্দেশনাও দেয়া হয়।

সরকার আশা করছে, সেপ্টেম্বরের পর বিদ্যুতের চাহিদা কমে যাবে এবং পরিস্থিতির উন্নতি হবে।

এই সঙ্কটের জন্য বিশ্ববাজারে তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজির চড়া দামকে দায়ী করছে সরকার।

সূত্র : বিবিসি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অফিস-ব্যাংক-স্কুলের সময়সূচিতে বড় পরিবর্তন

আপডেট সময় : ০৩:৫৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২