ঢাকা ০৪:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জামায়াতের উপদেষ্টা পরিষদ গঠন ও আমির নির্বাচন পদ্ধতিতে পরিবর্তন গীতিকবি লতিফুল ইসলাম শিবলী শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক শরীয়তপুরে সরকারি স্থাপনায় হামলার আশঙ্কা: নিরাপত্তা জোরদার, সংঘর্ষে ২ নিহত একাকী ভোজন: আত্ম-যত্নের নতুন প্রবণতা হেনরি ক্রোকম্বের অসাধারণ বোলিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতলো ইংল্যান্ড ম্যাডিসনকে ‘বিশেষ’ ও ‘সৌভাগ্য’ বললেন টটেনহ্যাম কোচ ডি জার্বি আর্স কর্মীদের হোম অফিসের বৈচিত্র্য: রুচিশীল থেকে বিস্ময়কর সাইবার ঘটনার জেরে যুক্তরাজ্যের সরকারি পেনশন ও বেনিফিট সেবা বন্ধ মেটার বিরুদ্ধে সেন্সরশিপের অভিযোগ: ভারতে কংগ্রেসের তীব্র প্রতিবাদ ডিআর কঙ্গোতে ইবোলায় মৃতের সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে: ভয়াবহ প্রাদুর্ভাব

অভিযুক্ত হয়ে ট্রাম্প বিস্মিত : লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার

  • আপডেট সময় : ০৭:৪১:৪৭ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩
  • / 118
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক পর্নো তারকার সাথে সম্পর্কের কথা ধামাচাপা দিতে ঘুষ দেয়ার মামলায় অভিযুক্ত হওয়ার পর দোষ স্বীকার না করে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন।

প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্ট ফৌজদারি অভিযোগে অভিযুক্ত হলেন। ৭৬ বছর বয়সী ট্রাম্প মঙ্গলবার আদালতে উপস্থিত হয়ে আত্মসমর্পন করবেন বলে জানা গেছে।

নিয়ম অনুযায়ী এ সময়ে ট্রাম্পের হাতে হাতকড়া পরানো হবে না বলে তার অন্যতম অ্যাটর্নি জো টাকোপিনা জানিয়েছেন।

তবে মঙ্গলবার শুনানির আগে ট্রাম্পের আঙুলের ছাপ ও ছবি নথিভুক্ত করা হবে। হাতকড়া পরানো না হলেও আদালত এলাকায় তাকে ঘিরে থাকবেন শতাধিক এফবিআই সদস্য।

জো টাকোপিনা বলেছেন, ট্রাম্প কোনো অপরাধ করেননি, তাই অপরাধ স্বীকারের প্রশ্নই আসে না।

ফ্লোরিডার মার-এ-লাগোতে বর্তমানে অবস্থান করছেন ট্রাম্প। অভিযুক্ত হওয়ার খবরে তিনি প্রথমে বিস্মিত হন। এ খবর জানিয়েছেন তার আইনজীবী।

তিনি আরো বলেছেন, কিন্তু প্রাথমিক ধাক্কা সামলিয়ে এখন ট্রাম্প লড়াই চালিয়ে যেতে প্রস্তুত।

এদিকে আইনি বিশেষজ্ঞরা বলেছেন, এই মামলায় শেষ পর্যন্ত ট্রাম্পের কারাগারে যাওয়ার সম্ভাবনা খুবই কম। বরং জরিমানা হওয়ার সম্ভাবনা আছে।

দোষী সাব্যস্ত হলেও নির্বাচন করতে পারবেন তিনি।

উল্লেখ্য, সাবেক পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলস দাবি করেন ২০০৬ সালে তার সাথে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক গড়ে ওঠে।

এর ১০ বছর পর ২০১৬ সালে ট্রাম্প যখন প্রেসিডেন্ট নির্বাচন করবেন তখন স্টর্মি ড্যানিয়েলস মিডিয়ার কাছে সম্পর্কের ব্যাপারে মুখ খুলতে চান। মুখ বন্ধ করাতে আইনজীবীর মাধ্যমে ড্যানিয়েলসকে ১ লাখ ৩০ হাজার ডলার দেন ট্রাম্প। এভাবে অর্থ দেয়া আইনের দৃষ্টিতে অবৈধ নয়। কিন্তু বিপত্তি বাধার কারণ, ট্রাম্প ওই ১ লাখ ৩০ হাজার ডলারকে আইনি খরচ হিসেবে দেখিয়েছেন; ফলে তার বিরুদ্ধে ব্যবসায়িক হিসাব জালিয়াতির অভিযোগ উঠেছে। এই ঘটনা ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক আগে আগে ঘটায় নির্বাচনী আইন ভঙেরও অভিযোগ উঠেছে।

এ পরিপ্রেক্ষিতে ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে কিনা সে সিদ্ধান্ত নেয়ার দায়িত্বটি ছিল নিউইয়র্ক সিটির ডিস্ট্রিক্ট অ্যার্টনি অ্যালভিন ব্র্যাগের ওপর। ট্রাম্পের বিরুদ্ধে তদন্তের জন্যে তিনি গ্রান্ড জুরি গঠন করেন।
বৃহস্পতিবার এ জুরি ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ গঠনের সিদ্ধান্ত জানায়। তবে তার বিরুদ্ধে কি কি অভিযোগ আনা হয়েছে তা প্রকাশ করা হয়নি। কারণ আদালতে বিচারপতি ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগগুলো আনুষ্ঠানিকভাবে না পড়ে শোনানো পর্যন্ত এগুলো প্রকাশ করা হবে না।

ট্রাম্পকে ফৌজদারি অপরাধে অভিযুক্ত করার তীব্র সমালোচনা করছেন রিপাবলিকান নেতারা। সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেছেন, ট্রাম্পকে অভিযুক্ত করার সিদ্ধান্ত অগ্রহণযোগ্য। মার্কিন আইনি ব্যবস্থাকে অস্ত্র হিসেবে ব্যবহারের অভিযোগ করেছেন ফ্লোরিডার রিপাবলিকান গভর্নর রন ডিসান্টিস।

এদিকে ট্রাম্পের অভিযুক্ত হওয়ার ব্যাপারে প্রেসিডেন্ট জো বাইডেনকে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই।’

তবে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ বানোয়াট ও পুরোপুরি ভিত্তিহীন।

একে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে ট্রাম্প বলেছেন, তিনি কোনো অন্যায় করেননি। বরং তিনি ব্র্যাগকে অভিযুক্ত করে বলেছেন, ২০২৪ সালে হোয়াইট হাউসে যাওয়ার প্রক্রিয়াকে লাইনচ্যুত করতেই একজন ডেমোক্রেট ব্র্যাগ এ কাজ করেছেন।

সূত্র : বাসস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অভিযুক্ত হয়ে ট্রাম্প বিস্মিত : লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার

আপডেট সময় : ০৭:৪১:৪৭ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩