ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতে বিমানের অস্বাভাবিক ভাড়া নিয়ন্ত্রণে সরকারকে এক মাস সময় তিন বছর পূর্তিতে ঢাকাইয়াদের মিলনমেলায় মুখর ডিপিসি ঝিনাইদহে পারিবারিক বিবাদে পৃথক ঘটনায় প্রাণ হারালেন দুই ভাই প্রধানমন্ত্রী -: প্রতিবন্ধী ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার শামা ওবায়েদ: মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ‘আমাদের জন্য শিক্ষা’ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত তথ্যের জন্য চিঠি কনস্যুলেটের ঢাকা ও চট্টগ্রামে ৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ মুচলেকা দিয়ে দিল্লির আদালত থেকে মুক্তি পেলেন অভিজিৎ দীপকে ঢাবিতে ১০৭ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পেলেন সাদা ছড়ি বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে সরকার: প্রধানমন্ত্রী

অল্পের জন্য হামলা থেকে রক্ষা পেলেন কাবুলে পাকিস্তান মিশনপ্রধান

  • আপডেট সময় : ১১:৩০:০৬ পূর্বাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২
  • / 132
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

কাবুলে নিযুক্ত পাকিস্তানের মিশনপ্রধান উবায়েদ-উর-রহমান নিজামানি শুক্রবার অল্পের জন্য একটি হত্যাচেষ্টা থেকে রক্ষা পেয়েছেন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।

এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মিশনপ্রধানকে টার্গেট করে কাবুলে পাকিস্তান দূতাবাস কম্পাউন্ডে হামলা চালানো হয়। তবে ‘সর্বশক্তিমান আল্লাহর রহমতে মিশনপ্রধান নিরাপদ রয়েছেন।’

অবশ্য হামলার সময় মিশনপ্রধানকে রক্ষা করতে গিয়ে হামলায় পাকিস্তানের এক নিরাপত্তা রক্ষী মারাত্মকভাবে আহত হয়েছেন।

জানা গেছে, ওই নিরাপত্তা কর্মীর বুকে তিনটি বুলেট আঘাত হেনেছে। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। মিশনপ্রধান হামলার সময় হাঁটছিলেন। শুক্রবার ছুটির দিন হওয়ায় দূতাবাসে কোনো কার্যক্রম ছিল না।

পাকিস্তান সরকার এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এবং দ্রুত ঘটনাটির তদন্ত করার জন্য আফগানিস্তান সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বলে বিবৃতিতে বলা হয়েছে।
মিশনপ্রধান এবং অন্যান্য কর্মকর্তাকে সাময়িকভাবে পাকিস্তানে ফিরিয়ে আনা হচ্ছে বলে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। তবে পাকিস্তান দূতাবাস বন্ধ করার সম্ভাবনা নাকচ করে দেয়া হয়েছে।

কনস্যুলেটের টুইটার অ্যাকাউন্ট হ্যাক
এদিকে শুক্রবার সকালে কান্দারে পাকিস্তান কনস্যুলেট জেনারেলের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। অবশ্য, কিছু সময় পর তা পুনরুদ্ধার করা হয়।

সূত্র : জিও নিউজ

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অল্পের জন্য হামলা থেকে রক্ষা পেলেন কাবুলে পাকিস্তান মিশনপ্রধান

আপডেট সময় : ১১:৩০:০৬ পূর্বাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২