ঢাকা ০৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

‘আওয়াজ উডা বাংলাদেশ’ গানের শিল্পী র‍্যাপার হান্নান রিমান্ডে

  • আপডেট সময় : ০৭:৩৬:৪১ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪
  • / 219
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনোদন প্রতিবেদক

বাংলাদেশি র‍্যাপার হান্নান হোসাইন শিমুল। একটি গান দিয়ে তিনি দেশের মানুষের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন। চলে এসেছেন আলোচনায়। হয়েছেন গ্রেপ্তারও। এবার তাকে দুই দিনের রিমান্ড দেওয়া হয়েছে।

২৫ জুলাই নারায়ণগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে আটকের বিষয়টি নিশ্চিত করে ফতুল্লাহ মডেল থানার অফিসার্স ইনচার্জ।

হান্নানের গ্রেপ্তারের পর ইতোমধ্যে নারায়ণগঞ্জের আরেক র‍্যাপার মুহম্মদ শেজানের গ্রেপ্তারের বিষয়ে গুজব ছড়িয়ে পড়েছে। যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে একটি বিদ্রোহী গান বের করেন। গানের শিরোনাম ‘কথা ক’। যার গানটিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ঝড় তুলেছে।

এদিকে হান্নানের গ্রেপ্তারের বিষয়টি দেশের সংগীতশিল্পীদের মধ্যে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে। তার মুক্তির দাবিতে এবং তার আটকের পরিস্থিতির নিন্দা জানাতে বেশ কিছু সংগীতশিল্পী হ্যাশট্যাগ #freehannan ব্যবহার করে নিজেদের ফেসবুক পেজে পোস্ট করছেন।

আলোচনার জন্ম দেওয়া তার ‘আওয়াজ উডা বাংলাদেশ’ গানটি গত ১৮ জুলাই প্রকাশ পায়। গানটি নিজের ফেসবুকে শেয়ার করে হান্নান ক্যাপশনে লিখেছিলেন, ‘আমরা কোনো সংস্থার বিরোধিতা করছি না। এর পরিবর্তে, আমরা আমাদের সমবয়সীদের কণ্ঠকে প্রসারিত করতে চাই এবং আমাদের দেশকে প্রভাবিত করে এমন সমস্যাগুলোর উপর আলোকপাত করতে চাই৷’ গানটি ইতোমধ্যেই ইউটিউব ট্রেন্ডিংয়ে ৯ নম্বরে উঠে এসেছে।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘আওয়াজ উডা বাংলাদেশ’ গানের শিল্পী র‍্যাপার হান্নান রিমান্ডে

আপডেট সময় : ০৭:৩৬:৪১ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪