ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আদালত চত্বরে সাংবাদিকদের সঙ্গে পরীমনির উত্তপ্ত বাক্যবিনিময় ভারত থেকে শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস মিলবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী এআই যেন বেকারত্ব না বাড়ায়, সতর্ক থাকার আহ্বান রাষ্ট্রপতির ভিয়েতনামের বিমান শিল্পে ডিজিটাল প্রযুক্তি আনছে এয়ারবাস তেহরানে ট্রাম্প-নেতানিয়াহুর ব্যানার পুড়িয়ে বিক্ষোভ ইরানিদের মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো হবে: প্রধানমন্ত্রী সাইফের সঙ্গেও কথা বলেন না কারিনা, রাত ১০টার পর স্বাভাবিক ছন্দে ফিরছে সাভার-আশুলিয়া ও গাজীপুর শিল্পাঞ্চল সাতক্ষীরায় প্রাতঃভ্রমণে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক নারী ইউটিউব দেখে জাল নোটের কারখানা গড়ে আটক চার

আদালত চত্বরে সাংবাদিকদের সঙ্গে পরীমনির উত্তপ্ত বাক্যবিনিময়

  • আপডেট সময় : ০৩:৫০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • / 1
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমনি আবারও আলোচনায় এসেছেন। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় জামিন নিতে গিয়ে বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে ঢাকা আদালত চত্বরে তিনি সংবাদকর্মীদের সঙ্গে অত্যন্ত রুক্ষ আচরণ করেন বলে অভিযোগ উঠেছে। আদালত প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর ক্ষোভ প্রকাশ এবং গালিগালাজের ঘটনায় সেখানে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। বৃহস্পতিবার (০৫ নভেম্বর) দুপুরের এ ঘটনায় মুহূর্তেই সরগরম হয়ে ওঠে আদালত চত্বর।

আইনজীবীর মাধ্যমে এদিন ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমানের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন পরীমনি। আদালত শুনানি শেষে মাত্র ৫০০ টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। এর আগে বুধবার (৪ নভেম্বর) মামলায় হাজিরা না দেওয়ায় আদালত তার জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন। তবে এদিন স্বেচ্ছায় হাজির হয়ে সেই আইনি জটিলতা কাটিয়ে স্বস্তি পেয়েছেন এই নায়িকা। তিনি জানান, এর আগে বুধবার (০৪ নভেম্বর) এই মামলায় পরীমনির আদালতে হাজির না হওয়ার কারণে তার জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন আদালত। পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) জামিনের বিষয়টি নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, আদালত প্রাঙ্গণে ছবি ও ভিডিও ধারণের সময় পরীমনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। গা-সওয়ার অভিযোগ তুলে তিনি এক সাংবাদিককে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন এবং ‘তুই-তুকারি’ করে দেখে নেওয়ার হুমকি দেন। ভাইরাল হওয়া একটি ভিডিওতে তাকে বলতে শোনা যায়, “তোমাদের সাংবাদিকদের মধ্যে একটা ছেলে আমার গায়ে হাত দিয়েছে। তোমাদের ক্যামেরায় ফুটেজ আছে না? তোমরা ফুটেজ দেখে ওই ছেলেটাকে খুঁজে বের করবা!”

গণমাধ্যমকর্মীরা জানিয়েছেন, এই ঘটনার সময় তারা হেনস্তার শিকার হয়েছেন। জাগো নিউজের নিজস্ব প্রতিবেদক আশিকুজ্জামান ও মাল্টিমিডিয়া রিপোর্টার আব্দুলুল্লাহ আল কাউছার নিরাপত্তাকর্মীদের ধাক্কাধাক্কি ও মারধরের শিকার হয়ে আহত হয়েছেন। আশিকুজ্জামানের পিঠে এবং কাউছারের কাঁধ ও হাতে আঘাত লাগে। এ সময় আশিকুজ্জামানের মোবাইল ফোনও ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। পরে তাদের ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এছাড়া সমকালের প্রতিবেদক রবিউল হোসেনের ফোন কেড়ে নেওয়া এবং আগামীর সময়ের প্রতিবেদক সিয়াম হোসেনের হাতে খামচি দেওয়ার অভিযোগও উঠেছে।

এদিকে বিশৃঙ্খলার মধ্যে নিরাপত্তাকর্মীদের লাঠিপেটা ও ধাক্কায় বেশ কয়েকজন বিচারপ্রার্থীও আহত হন। আদালত চত্বরে মাথায় ব্যান্ডেজ করা এক বিচারপ্রার্থীকে দেখা যায়। এ সময় উপস্থিত পুলিশ সদস্যদের নীরব ভূমিকা পালন নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সংবাদকর্মীরা। পুরো বিষয়টি নিয়ে নেটদুনিয়া ও গণমাধ্যমে চলছে নানা সমালোচনা। আদালতচত্বরে এক বিচারপ্রার্থীকে মাথায় রক্তাক্ত অবস্থায় ব্যান্ডেজ বাঁধতেও দেখা যায়।

উল্লেখ্য, ২০২১ সালের ৬ জুলাই বোট ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে মারধর ও ভাঙচুরের এই মামলাটি দায়ের করেন। মামলার অপর দুই আসামি হলেন পরীমনির সহযোগী ফাতেমা তুজ জান্নাত বনি ও জুনায়েদ বোগদাদী জিমি ওরফে জিম। উল্লেখ্য, ২০২১ সালের ০৬ জুলাই ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসানের আদালতে বোট ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে এ মামলা করেন।

নিউজটি শেয়ার করুন

আদালত চত্বরে সাংবাদিকদের সঙ্গে পরীমনির উত্তপ্ত বাক্যবিনিময়

আপডেট সময় : ০৩:৫০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬