সংবাদ শিরোনাম ::
আকবর আলী খানের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক
- আপডেট সময় : ১১:৩৯:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২
- / 158
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, বিশিষ্ট অর্থনীতিবিদ ড. আকবর আলি খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
এক শোকবার্তায় তিনি মরহুম আকবর আলি খানের রূহের মাগফিরাত কামনা করেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
সূত্র : ইউএনবি
বিডিসংবাদ/এএইচএস























