ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

আগামীকাল ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ‘এসিএম-আইসিপিসি ২০১৮’ ঢাকা পর্ব অনুষ্ঠিত হবে

  • আপডেট সময় : ০৬:১৯:১১ অপরাহ্ন, শুক্রবার, ৯ নভেম্বর ২০১৮
  • / 212
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ   ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্বাগতিকতায় এশিয়া অঞ্চলের (ঢাকা সাইট) আন্তর্জাতিক মর্যাদাপূর্ন প্রোগ্রামিং কনটেষ্ট এসিএম-আইসিপিসি (এসোসিয়েশন অব কম্পিউটিং মেশিনারিজ – ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোাগ্রামিং কনটেষ্ট) ২০১৮  এর ২২তম আসর আগামী  ১০ নভেম্বর শনিবার আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের স্বাধীনতা মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের ইতিহাসে এটাই এযাবৎ কালের সর্ববৃহৎ কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা। এতে বাংলাদেশের ১০১টি সরকারি – বেসরকারি বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন আইটি ইন্সটিটিউটের ২৯৭ টি দল (প্রতিটি দলে ৩ জন করে প্রতিযোগী) অংশগ্রহণ করবে। এছাড়া নেপাল থেকে তিনটি দল এবারের প্রতিযোগীতায় অংশ গ্রহণ করবে।

এ প্রতিযোগিতার সেরা ২টি দল আগামী ৩১ মার্চ -৫ এপ্রিল ২০১৯ পর্তুগালের ইউনিভার্সিটি অব পোর্টো’র স্বাগতিকতায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড ফাইনালস ২০১৯ এর মূলপর্বে অংশগ্রহণের সুযোগ পাবে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আইসটি ডিভিশন ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সহযোগিতায়  এবং স্যামসং ও এসএসএল ওয়ারলেস এর সহ-পৃষ্ঠপোষকতায় বাংলাদেশে পৃথিবীর বৃহত্তর পরিসরে এ মেগা ইভেন্টের আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসাবে জমকালো এ প্রতিযোগিতার উদ্বোধন করবেন  বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যন অধ্যাপক আবদুল মান্নান এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশবরেণ্য তথ্যপ্রযুক্তিবিদ ও  জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী। হাইটেক পার্ক কর্তপক্ষের ব্যবস্থাপনা পরিচালক ম্যাডাম হোসনে আরা বেগম, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলেরর নির্বাহী পরিচালক পার্থ প্রতিম দেব, স্যামসং  আর এন্ড ডি ইন্সটিটিউটের  প্রধান নির্বাহী পরিচালক ড্যানিয়েল ডাকিউন কিম, বাংলাদেশ কম্পিউটার সোসাইটির সভাপতি প্রফেসর হাফিজ মোঃ হাসান বাবু। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডঃ ইউসুফ এম ইসলাম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত রাখবেন কনটেষ্ট ডিরেক্টর অধ্যাপক ডঃ সৈয়দ আকতার হোসেন প্রমুখ।

সকাল ১০ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত একটানা পাঁচ ঘন্টা এ প্রোগ্রামিং প্রতিযোগিতা চলে। কম্পিউটার প্রোগ্রামিং কনটেষ্ট এর  পাশাপাশি এই জমকালো আয়োজনে থাকবে টেকনিক্যাল টকস, প্রজেক্ট শোকেসিং, ফান ইভেন্টস এবং পুরস্কার বিতরনী ও  মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ।

বিকাল ৪টায় সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিসয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মোস্তফা জব্বার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইসিটি ডিভিশনের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সচিব ম্যাডাম জুইয়েনা আজিজ ও  স্যামসং আরএন্ড ডি ইন্সটিটিউট বাংলাদেশের ব্যবসাথাপনা পরিচালক উনমো কু।

নিউজটি শেয়ার করুন

আগামীকাল ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ‘এসিএম-আইসিপিসি ২০১৮’ ঢাকা পর্ব অনুষ্ঠিত হবে

আপডেট সময় : ০৬:১৯:১১ অপরাহ্ন, শুক্রবার, ৯ নভেম্বর ২০১৮