ঢাকা ০৩:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জামায়াতের উপদেষ্টা পরিষদ গঠন ও আমির নির্বাচন পদ্ধতিতে পরিবর্তন গীতিকবি লতিফুল ইসলাম শিবলী শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক শরীয়তপুরে সরকারি স্থাপনায় হামলার আশঙ্কা: নিরাপত্তা জোরদার, সংঘর্ষে ২ নিহত একাকী ভোজন: আত্ম-যত্নের নতুন প্রবণতা হেনরি ক্রোকম্বের অসাধারণ বোলিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতলো ইংল্যান্ড ম্যাডিসনকে ‘বিশেষ’ ও ‘সৌভাগ্য’ বললেন টটেনহ্যাম কোচ ডি জার্বি আর্স কর্মীদের হোম অফিসের বৈচিত্র্য: রুচিশীল থেকে বিস্ময়কর সাইবার ঘটনার জেরে যুক্তরাজ্যের সরকারি পেনশন ও বেনিফিট সেবা বন্ধ মেটার বিরুদ্ধে সেন্সরশিপের অভিযোগ: ভারতে কংগ্রেসের তীব্র প্রতিবাদ ডিআর কঙ্গোতে ইবোলায় মৃতের সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে: ভয়াবহ প্রাদুর্ভাব

আগামী প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ের আভাস দিলেন বাইডেন

  • আপডেট সময় : ০৩:১৯:২০ অপরাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩
  • / 116
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেবেন, তবে তা এখনই ঠিক হয়নি।

খবর এএফপি’র।

যুক্তরাষ্ট্রের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট বাইডেনের (৮০) দ্বিতীয় দফায় নির্বাচন করা নিয়ে জল্পনা কল্পনা তুমুলভাবে চলছে। যদিও তিনি একাধিকবার বলেছেন, নির্বাচন করার ইচ্ছে তার রয়েছে। এ বিষয়ে তিনি এখনো প্রতিশ্রুতিবদ্ধ।

এবিসি নিউজের ডেভিড মুইরের সাথে সাক্ষাৎকারে বাইডেন বলেছেন, প্রথম থেকেই আমার ইচ্ছে ছিল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার।

তবে সবকিছু জানানোর জন্যে তাড়াহুড়া করবেন না বলেও জানিয়েছেন তিনি।

বাইডেন বলেছেন, পরবর্তী নির্বাচনের প্রচারণা শুরুর আগে তার হাতে অনেক কাজ বাকি আছে।

নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে বয়সের হিসেব নিকেশ করা হচ্ছে কি-না এ প্রশ্নের জবাবে বাইডেন বলেছেন, আমার বয়সের বিষয়টি উত্থাপনের বৈধতা জনগণের রয়েছে।

অফিস কার্যক্রমের বিষয়টি তুলে ধরে বাইডেন বলেছেন, কেবল একটি বিষয়ই আমি বলতে পারি, ‘আমাকে দেখুন’।

দ্বিতীয় মেয়াদ শেষে বাইডেনের বয়স দাঁড়াবে ৮৬ বছর। চলতি মাসের প্রথম দিকে ব্যাপকভাবে তার স্বাস্থ্য পরীক্ষা শেষে বলা হয়েছে, তিনি প্রেসিডেন্টের দায়িত্ব পালনের জন্যে স্বাস্থ্যবান, সবল ও ফিট রয়েছেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আগামী প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ের আভাস দিলেন বাইডেন

আপডেট সময় : ০৩:১৯:২০ অপরাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩