ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য : পর্যটনমন্ত্রী চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হার্ট অ্যাটাকের তাৎক্ষণিক চিকিৎসায় বিশেষ সুবিধা চালু করেছে শমরিতা হাসপাতাল হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা

আগামী ১৬ নভেম্বর ঢাবির ‘ঘ’ ইউনিটে উত্তীর্ণদের পুনঃপরীক্ষা

  • আপডেট সময় : ০২:৩৬:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ অক্টোবর ২০১৮
  • / 266
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ শিক্ষা ডেস্কঃ  প্রশ্নফাঁসের কার‌ণে বা‌তিল হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১৬ নভেম্বর অনু‌ষ্ঠিত হবে। বি‌কেল ৩টা থেকে ৪ টা পর্যন্ত তা চল‌বে। প্রচলিত পদ্ধতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উক্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনদের সমন্বয়ে গঠিত ডিনস কমিটির মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা যায়।

প্রসঙ্গত, গত ১২ অক্টোবর এ অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শুরুর অন্তত ৪৭ মিনিট আগেই প্রশ্নফাঁস হয়ে যায় বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হলেও ১৬ অক্টোবর ফল প্রকাশ করে কর্তৃপক্ষ। এরপর ২৩ অক্টোবর শিক্ষার্থীদের দাবির মুখে ডিনস কমিটির মিটিংয়ে উত্তীর্ণ ১৮ হাজার ৪৬৩ জন শিক্ষার্থীর পুনরায় পরীক্ষা নেবার সিদ্ধান্ত গৃহীত হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আগামী ১৬ নভেম্বর ঢাবির ‘ঘ’ ইউনিটে উত্তীর্ণদের পুনঃপরীক্ষা

আপডেট সময় : ০২:৩৬:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ অক্টোবর ২০১৮