ঢাকা ০৮:১০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজার বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের প্রথম ব্যবহার ইউএস-বাংলার বিএনপির সঙ্গে থাকলেও জামায়াতের মনে আওয়ামী লীগ: রিজভী নারায়ণগঞ্জে ভোরে ছিনতাইয়ের কবলে সাংবাদিক ও তার মেয়ে মক্কায় দুই বাংলাদেশির দণ্ডাদেশ: সৌদি রাষ্ট্রদূতকে তলব করল সরকার দুই বছরে সব বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ডিজিটাল নেটওয়ার্ক গড়বে ইউজিসি নেত্রকোণায় সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ মামলার অগ্রগতি ফাঁকা শাহজালাল বিমানবন্দর: সৌদি রুটে ফ্লাইট বন্ধে বদলেছে চিত্র দেশের প্রায় অর্ধেক পরিবার এখন ঋণগ্রস্ত, বলছে নতুন জরিপ ঝিনাইদহে সারের ডিলারশিপ দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে জামায়াতের মানববন্ধন কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান

আগাম অবসরের সিদ্ধান্ত জেনারেল ফয়েজ হামিদেরও

  • আপডেট সময় : ০৬:৪৭:০৫ অপরাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২
  • / 142
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

পাকিস্তান সেনাবাহিনীর অন্যতম শীর্ষ কর্মকর্তা লে. জেনারেল ফয়েজ হামিদ শনিবার আগাম অবসর গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন। এর এক দিন আগে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টফ (সিজিএস) লে. জেনারেল আজহার আব্বাসও আগাম অবসর গ্রহণের সিদ্ধান্ত নেন।

ইমরান খান যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন লে. জেনারেল হামিদ ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্সের মহাপরিচালক ছিলেন।

পাকিস্তানের সেনাবাহিনী নিয়োগের প্রক্রিয়ায় যে ছয়জনের সংক্ষিপ্ত তালিকা ছিল তাতে জেনারেল ফয়েজ হামিদ ও আজহার আব্বাসের নামও ছিল।
পাকিস্তানে জেনারেল আসিম মুনিরকে নতুন সেনাবাহিনী প্রধান হিসেবে নিয়োগ করা হয়েছে। তিনি ২৯ নভেম্বর জেনারেল বাজওয়ার স্থলাভিষিক্ত হবেন। এছাড়া জেনারেল সাহির শামশেদ মির্জাকে জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়।

লে. জেনারেল আজহার আব্বাসের আগাম অবসরগ্রহণ করতে চাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাই।
তিনি শুক্রবার জিও নিউজকে বলেন, ‘আমি নিশ্চিত করছি যে লে. জেনারেল আজহার আব্বাস পাকিস্তান সেনাবাহিনীর বর্ণাঢ্য সদস্য হিসেবে তার মর্যাদা, সম্মান ও গৌরব অক্ষুণ্ন রাখার জন্য আগাম অবসর গ্রহণ করতে চেয়েছেন।’

সূত্র : জিও নিউজ

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আগাম অবসরের সিদ্ধান্ত জেনারেল ফয়েজ হামিদেরও

আপডেট সময় : ০৬:৪৭:০৫ অপরাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২