ঢাকা ০৬:১২ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংগীতের ৬০ বছর: খুরশীদ আলমের সংবর্ধনায় সুজানা রূপার গান চুয়েটে উপাচার্য পুনর্বহালের দাবিতে ছুটির দিনেও বিক্ষোভ অক্টোবরে তিনটি লঘুচাপের সম্ভাবনা, হতে পারে ঘূর্ণিঝড় জমজমের পানি সরবরাহে বিলম্ব: বিমানে দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্তির সময় বাড়ালো মন্ত্রণালয় ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত ফেসবুকের সহায়তায় শেষ পর্যন্ত সুচিত্রার বিয়ে সম্পন্ন বাংলামোটরে ব্যবসায়ীকে নিরাপত্তা ঘটনায়: বহিষ্কৃত যুবদল নেতাসহ আটক চার সিলেট-চট্টগ্রাম থেকে সরাসরি তুরস্ক ফ্লাইট চালুর আহ্বান মন্ত্রীর ইরানে অস্ত্র ঘাটতির কথা স্বীকার করলেন ট্রাম্প

আজ থেকে শুরু ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ‘১৫তম ওয়ার্ল্ড স্কুল ডিবেটিং চ্যাম্পিয়নশীপ-২০১৮’

  • আপডেট সময় : ১১:১২:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ সেপ্টেম্বর ২০১৮
  • / 306

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আয়োজিত বাংলাদেশের ইংরেজী মাধ্যমের সর্ববৃহৎ বিতর্ক উৎসব “বাংলাদেশ ডিবেট কাউন্সিল ১৫তম প্রি-ওয়ার্ল্ড স্কুল ডিবেটিং চ্যাম্পিয়নশীপ ২০১৮” এ প্রতিদ্বন্দ্বিতাকারী একটি দল।

বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  বাংলাদেশের ইংরেজী মাধ্যমের সর্ববৃহৎ বিতর্ক উৎসব “বাংলাদেশ ডিবেট কাউন্সিল ১৫তম প্রি-ওয়ার্ল্ড স্কুল ডিবেটিং চ্যাম্পিয়নশীপ ২০১৮” আজ ২৮ সেপ্টেম্বর থেকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শুরু হয়েছে।

দেশের ইংরেজী মাধ্যমের বিতর্ক আয়োজনের কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ ডিবেট কাউন্সিলের উদ্যোগে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এ চ্যাম্পয়নশীপের আয়োজন করছে। এবারের চ্যাম্পিয়নশীপে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ৬৪ টি দল অংশগ্রহণ করছে।

প্রতিযোগিতার শীর্ষস্থানীয় সেরা বিতার্কিকদের নিয়ে জাতীয় ক্যাম্প আয়োজন করা হবে এবং নিবিঢ় প্রশিক্ষণের পর সেখান থেকে বাছাই করা সেরা পাঁচ জনকে নিয়ে ‘টিম বাংলাদেশ’ গঠন করা হবে এবং এ দলটি আগামী ২০১৯ এ শ্রীলংকায় অনুষ্ঠিতব্য স্কুল বিতর্কের বিশ্বকাপ হিসেবে খ্যাত “ ওয়ার্ল্ড স্কুল ডিবেটিং চ্যাম্পিয়নশীপ”-এ বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে।
এবছর ক্রোয়েশিয়ার জাগরেবে অনুষ্ঠিত “ওয়ার্ল্ড স্কুল ডিবেটিং চ্যাম্পিয়নশীপ ২০১৮” বাংলাদেশ বিশ্বর‌্যাংকিং ৭ম সের দেশ হিসেবে বিবেচিত হয়। এরফলে আগামী  “ওয়ার্ল্ড স্কুল ডিবেটিং চ্যাম্পিয়নশীপ ২০১৯”  এ দক্ষ দল গঠন এবং নিজেদের অবস্থান আরো সুদৃঢ় করতেই আয়োজকদের এ প্রি-ওয়ার্ল্ড স্কুল ডিবেটিং চ্যাম্পিয়নশীপের আয়োজন।
প্রায় চার শতাধিক বিতার্কিক, সংগঠক, বিচারক ও স্বেচ্ছাসেবকের উপস্থিতিতে ১৫তম প্রি-ওয়ার্ল্ড স্কুল ডিবেটিং চ্যাম্পিয়নশীপ ২০১৮ এর প্রধান উদেষ্টা ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. ফারহানা হেলাল মেহতাব প্রধান অতিথি হিসেবে এ চ্যাম্পিয়নশীপের উদ্বোধন করেন।

নিউজটি শেয়ার করুন

আজ থেকে শুরু ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ‘১৫তম ওয়ার্ল্ড স্কুল ডিবেটিং চ্যাম্পিয়নশীপ-২০১৮’

আপডেট সময় : ১১:১২:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ সেপ্টেম্বর ২০১৮