ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

আনার হত্যায় অভিযুক্ত সিয়াম কলকাতা সিআইডির হেফাজতে

  • আপডেট সময় : ০৬:৪০:১২ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪
  • / 134
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক
ঢাকা: ভারতের পশ্চিমবঙ্গে বাংলাদেশি সংসদ সদস্য আনোয়ারুল আজিম (আনার) খুনের ঘটনায় দায়ের হওয়া মামলার আরও এক আসামিকে নেপাল থেকে গ্রেপ্তার করেছে কলকাতা সিআইডি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান শুক্রবার (৭ জুন) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

তিনি বলেন, কলকাতা সিআইডি এ হত্যা মামলার তদন্ত করছে। তাদের কাছে দুজন আসামি আছে। একজনকে তারা নেপাল থেকে নিয়েছে। আরেকজনকে আগেই গ্রেপ্তার করেছে।

নেপাল থেকে কলকাতা সিআইডি কোন আসামিকে গ্রেপ্তার করেছে, তার নাম উল্লেখ করেননি ডিএমপি কমিশনার। তবে দেশের গোয়েন্দা সূত্র বলছে, নেপাল থেকে গ্রেপ্তার হওয়া আসামির নাম সিয়াম।

আনার হত্যার বিচার কোন দেশে হবে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যেখানে ঘটনা সংঘটিত হয়, সেখানেই তদন্ত হয়। এটি একটি সেট রুল। কিন্তু আমাদের বাংলাদেশের আইনেও বলা আছে- বিদেশে যদি কেউ অপরাধ করে থাকে সেক্ষেত্রে সেই অপরাধীকে আমরা বাংলাদেশে এনে বিচার করতে পারি…। আমরাও তদন্ত করছি, তারাও (কলকাতা সিআইডি) তদন্ত করছে। এক পর্যায়ে আমরা সিদ্ধান্ত নিই, যেকোনো জায়গায় বিচারটি হতে পারে।

সংসদ সদস্য আনার হত্যা মামলায় এ পর্যন্ত দুই দেশ মিলিয়ে মোট পাঁচজন আসামি গ্রেপ্তার আছে। এর মধ্যে তিনজন বাংলাদেশে। বাকি দুজন কলকাতায়। বাংলাদেশে গ্রেপ্তাররা হলেন, আমানুল্লাহ সাঈদ ওরফে শিমুল ভুঁইয়া ওরফে শিহাব ওরফে ফজল মোহাম্মদ ভুঁইয়া, তানভীর ভুঁইয়া ও শিলাস্তি রহমান। ভারতে গ্রেপ্তার হয়েছেন জিহাদসহ আরও একজন।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আনার হত্যায় অভিযুক্ত সিয়াম কলকাতা সিআইডির হেফাজতে

আপডেট সময় : ০৬:৪০:১২ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪