ঢাকা ০৮:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতে বিমানের অস্বাভাবিক ভাড়া নিয়ন্ত্রণে সরকারকে এক মাস সময় তিন বছর পূর্তিতে ঢাকাইয়াদের মিলনমেলায় মুখর ডিপিসি ঝিনাইদহে পারিবারিক বিবাদে পৃথক ঘটনায় প্রাণ হারালেন দুই ভাই প্রধানমন্ত্রী -: প্রতিবন্ধী ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার শামা ওবায়েদ: মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ‘আমাদের জন্য শিক্ষা’ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত তথ্যের জন্য চিঠি কনস্যুলেটের ঢাকা ও চট্টগ্রামে ৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ মুচলেকা দিয়ে দিল্লির আদালত থেকে মুক্তি পেলেন অভিজিৎ দীপকে ঢাবিতে ১০৭ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পেলেন সাদা ছড়ি বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে সরকার: প্রধানমন্ত্রী

আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ভারত

  • আপডেট সময় : ১০:৪৮:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২
  • / 199
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

পারমাণবিক বোমা বহনে সক্ষম আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের ‌‘সফল’ পরীক্ষা চালিয়েছে ভারত। ভারতের সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী টুইটারে এ তথ্য জানিয়েছেন। উড়িষ্যার উপকূলে আবদুল কালাম দ্বীপ থেকে বৃহস্পতিবার ‘অগ্নি-৫’ নামের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। খবর এনডিটিভির

টুইট বার্তায় প্রহ্লাদ জোশী বলেন, ‘এই ক্ষেপণাস্ত্র আমাদের প্রতিরক্ষাব্যবস্থায় নতুন সক্ষমতা তৈরি ও জাতীয় নিরাপত্তাকে আরও জোরদার করবে। অগ্নি–৫ ক্ষেপণাস্ত্র ৫ হাজার ৪০০ কিলোমিটার বা এর চেয়েও দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে’।

গত ৯ ডিসেম্বর অরুণাচল প্রদেশের সীমান্তে ভারত ও চীনের সেনাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের এ ঘটনায় প্রতিবেশী দেশ দুটির মধ্যে নতুন উত্তেজনা তৈরি হয়েছে। এর মধ্যেই আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ভারত। তবে এটি রুটিন পরীক্ষার অংশ বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ভারত

আপডেট সময় : ১০:৪৮:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২