ঢাকা ০৫:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বদর প্রতিরক্ষা চুক্তির মূলে নজিরবিহীন নিরাপত্তা ঝুঁকি ৩১ অক্টোবর বায়তুল মোকাররমে জামায়াতের লংমার্চের উদ্বোধনী সমাবেশ লিবিয়ায় জিম্মি যুবক, থানায় গিয়েও মিলছে না সহায়তা প্রশান্ত মহাসাগরে তাপমাত্রা রেকর্ড ভাঙার আভাস, জাতিসংঘের সতর্কবার্তা যুক্তরাষ্ট্রে ডিভি লটারি ২০২৭ চালুর নির্দেশ আদালতের ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেহের আফরোজ শাওন বাবার শেষযাত্রায় প্যারোলে মুক্তি পেলেন মৃত্যুর ঘটনা মামলার অভিযোগে কক্সবাজারে সমুদ্রস্নানে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ প্রতিরক্ষা সহযোগিতায় নতুন জোট ‘বদর’: যুক্ত চার দেশ ফেসবুকে বড় পরিবর্তন: ৩১ অক্টোবর থেকে বন্ধ হচ্ছে রিচ

আফগানিস্তানে টিটিপির নিরাপদ আশ্রয় নিয়ে সেনাবাহিনীর উদ্বেগ

  • আপডেট সময় : ০৭:৫৭:০২ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩
  • / 158
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির (সিওএএস) বলেছেন, আফগানিস্তানে তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) নিরাপদ আশ্রয় ও কর্মের স্বাধীনতা পাকিস্তানের সশস্ত্র বাহিনীর জন্য উদ্বেগের কারণ।

শুক্রবার কোয়েটার ঝাব সেনা ঘাঁটি পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন। এ ঘাঁটিতে কয়েক দিন আগে টিটিপির হামলায় নয় সেনা সদস্যের মৃত্যু হয়েছিল। তখন পাল্টা হামলায় নিহত হয় টিটিপিরও পাঁচ সদস্য।

এ ঘটনায় গভীর শ্রদ্ধা নিবেদন করেন সেনাপ্রধান। এ সময় তিনি বলেন, আমরা আশাবাদি যে অন্তর্বর্তীকালীন আফগান সরকার দোহা চুক্তিতে দেয়া প্রতিশ্রুতির সাথে সামঞ্জস্যপূর্ণ কোনো দেশের বিরুদ্ধে সন্ত্রাসবাদের জন্য তার মাটি ব্যবহার করতে দেবে না।

তিনি আরো বলেন, পাকিস্তানে উগ্রবাদী কর্মকাণ্ডে আফগানদের সম্পৃক্ততা আরেকটি উদ্বেগের কারণ, যা সমাধান করা প্রয়োজন।

সেনাপ্রধান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘এই ধরনের হামলা অসহনীয়। পাকিস্তানের নিরাপত্তা বাহিনী এর কার্যকর জবাব দেবে।’

তিনি বলেন, উগ্রবাদীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং দেশ থেকে সন্ত্রাসবাদ নির্মূল না হওয়া পর্যন্ত সশস্ত্র বাহিনী শান্ত হবে না।

এর আগে কোয়েটা কোরের কমান্ডার সিওএএসকে স্বাগত জানান।

সূত্র : দ্য নিউজ

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আফগানিস্তানে টিটিপির নিরাপদ আশ্রয় নিয়ে সেনাবাহিনীর উদ্বেগ

আপডেট সময় : ০৭:৫৭:০২ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩