ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতে বিমানের অস্বাভাবিক ভাড়া নিয়ন্ত্রণে সরকারকে এক মাস সময় তিন বছর পূর্তিতে ঢাকাইয়াদের মিলনমেলায় মুখর ডিপিসি ঝিনাইদহে পারিবারিক বিবাদে পৃথক ঘটনায় প্রাণ হারালেন দুই ভাই প্রধানমন্ত্রী -: প্রতিবন্ধী ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার শামা ওবায়েদ: মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ‘আমাদের জন্য শিক্ষা’ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত তথ্যের জন্য চিঠি কনস্যুলেটের ঢাকা ও চট্টগ্রামে ৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ মুচলেকা দিয়ে দিল্লির আদালত থেকে মুক্তি পেলেন অভিজিৎ দীপকে ঢাবিতে ১০৭ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পেলেন সাদা ছড়ি বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে সরকার: প্রধানমন্ত্রী

আফগানিস্তানে মাদরাসায় বিস্ফোরণে নিহত ১৫

  • আপডেট সময় : ০৯:০৬:২৬ অপরাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০২২
  • / 133
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আফগানিস্তানের একটি মাদরাসায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো অন্তত ২৪ জন।

বুধবার (৩০ নভেম্বর) দেশটির উত্তরাঞ্চলের সামাঙ্গান প্রদেশের রাজধানী আইবাকে অবস্থিত জাহদিয়া মাদরাসায় এ বিস্ফোরণ ঘটে। দেশটির স্থানীয় কর্মকর্তাদের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।

সামাঙ্গানের প্রাদেশিক সরকারের মুখপাত্র এমদাদুল্লাহ মুহাজির বলেন, মাদরাসাটিতে অনেক ছাত্র পড়াশোনা করে। বিস্ফোরণের পেছনে কারা জড়িত তাৎক্ষণিকভাবে তা পরিষ্কার হওয়া যায়নি। এছাড়া এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। বিস্ফোরণের ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলেও জানান তিনি।

আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে প্রায় ২০০ কিলোমিটার উত্তরে আইবাকে এই বিস্ফোরণে হতাহতদের বেশিরভাগই তরুণ বলে জানিয়েছেন সেখানকার এক চিকিৎসক। নাম প্রকাশে অনিচ্ছুক এই চিকিৎসক বার্তা সংস্থা এএফপিকে বলেন, হতাহতের সবাই শিশু ও সাধারণ মানুষ।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আফগানিস্তানে মাদরাসায় বিস্ফোরণে নিহত ১৫

আপডেট সময় : ০৯:০৬:২৬ অপরাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০২২