ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জামায়াতের উপদেষ্টা পরিষদ গঠন ও আমির নির্বাচন পদ্ধতিতে পরিবর্তন গীতিকবি লতিফুল ইসলাম শিবলী শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক শরীয়তপুরে সরকারি স্থাপনায় হামলার আশঙ্কা: নিরাপত্তা জোরদার, সংঘর্ষে ২ নিহত একাকী ভোজন: আত্ম-যত্নের নতুন প্রবণতা হেনরি ক্রোকম্বের অসাধারণ বোলিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতলো ইংল্যান্ড ম্যাডিসনকে ‘বিশেষ’ ও ‘সৌভাগ্য’ বললেন টটেনহ্যাম কোচ ডি জার্বি আর্স কর্মীদের হোম অফিসের বৈচিত্র্য: রুচিশীল থেকে বিস্ময়কর সাইবার ঘটনার জেরে যুক্তরাজ্যের সরকারি পেনশন ও বেনিফিট সেবা বন্ধ মেটার বিরুদ্ধে সেন্সরশিপের অভিযোগ: ভারতে কংগ্রেসের তীব্র প্রতিবাদ ডিআর কঙ্গোতে ইবোলায় মৃতের সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে: ভয়াবহ প্রাদুর্ভাব

আফগান পররাষ্ট্রমন্ত্রীকে পাকিস্তানে ভ্রমণের অনুমতি

  • আপডেট সময় : ০৩:৩০:৫২ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩
  • / 156
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদের কমিটি আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকিকে পাকিস্তান ভ্রমণের বিশেষ অনুমতি দিতে সম্মত হয়েছে।

বুধবার পাকিস্তানের গণমাধ্যম দি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আগামী ৬ থেকে ৯ মের মধ্যে আমির খান পাকিস্তানে ভ্রমণ করতে পারবেন। এ সময় তিনি পাকিস্তান ও চীনের পররাষ্ট্রমন্ত্রী যথাক্রমে বিলাওয়াল ভুট্টো জারদারি ও কিন গ্যাংয়ের সাথে সাক্ষাত করবেন।

এর আগে ২০২১ সালের নভেম্বরে ইমরান খান সরকারের সময় আমির খান মুত্তাকি ইসলামাবাদ সফর করেছিলেন।

মুত্তাকির সাম্প্রতিক সফরের বিষয়ে গত মাসে তার ও পররাষ্ট্রমন্ত্রী ভুট্টোর মধ্যে একটি টেলিফোন কলে আলোচনা করা হয়েছিল।

মুত্তাকির ওপর দীর্ঘদিন ধরেই জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদের ভ্রমণ নিষেধাজ্ঞা রয়েছে। তার ওপর সম্পত্তি ও অস্ত্র নিষেধাজ্ঞাও রয়েছে।

গেল মাসে জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদ উজবেকিস্তানে যেতে মুত্তাকিকে অনুমতি দিতে রাজি হয়েছিল। সেখানে প্রতিবেশী দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বিষয়ে আলোচনার কথা ছিল।

সূত্র : দি নিউজ

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আফগান পররাষ্ট্রমন্ত্রীকে পাকিস্তানে ভ্রমণের অনুমতি

আপডেট সময় : ০৩:৩০:৫২ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩