ঢাকা ০২:২৭ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জামায়াতের উপদেষ্টা পরিষদ গঠন ও আমির নির্বাচন পদ্ধতিতে পরিবর্তন গীতিকবি লতিফুল ইসলাম শিবলী শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক শরীয়তপুরে সরকারি স্থাপনায় হামলার আশঙ্কা: নিরাপত্তা জোরদার, সংঘর্ষে ২ নিহত একাকী ভোজন: আত্ম-যত্নের নতুন প্রবণতা হেনরি ক্রোকম্বের অসাধারণ বোলিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতলো ইংল্যান্ড ম্যাডিসনকে ‘বিশেষ’ ও ‘সৌভাগ্য’ বললেন টটেনহ্যাম কোচ ডি জার্বি আর্স কর্মীদের হোম অফিসের বৈচিত্র্য: রুচিশীল থেকে বিস্ময়কর সাইবার ঘটনার জেরে যুক্তরাজ্যের সরকারি পেনশন ও বেনিফিট সেবা বন্ধ মেটার বিরুদ্ধে সেন্সরশিপের অভিযোগ: ভারতে কংগ্রেসের তীব্র প্রতিবাদ ডিআর কঙ্গোতে ইবোলায় মৃতের সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে: ভয়াবহ প্রাদুর্ভাব

আফগান রাজস্ব সংগ্রহ ও রফতানি শক্তিশালী হয়ে উঠছে : বিশ্বব্যাংক

  • আপডেট সময় : ০৯:৫৩:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩
  • / 140
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

তালেবান শাসনের অধীনে রফতানি বৃদ্ধি, স্থিতিশীল বিনিময় হার এবং শক্তিশালী রাজস্ব সংগ্রহের বিষয়টি উল্লেখ করে, বিশ্বব্যাংক ২০২২ অর্থবছরের প্রথম নয় মাসে আফগান অর্থনীতির পরিস্থিতি আশ্চর্যজনকভাবে উচ্চমুখি হয়েছে বলে মূল্যায়ন করেছে।

২০২২ সালের আগস্টে তালেবানের দখলে যাওয়ার পর থেকে দেশটির বেশিরভাগ আন্তর্জাতিক সাহায্য বন্ধ করে দেয়ার পর থেকে এই প্রতিবেদনটি জাতিসঙ্ঘের সংস্থা এবং এনজিওগুলোর দ্বারা দারিদ্র্য এবং ব্যাপক ক্ষুধা নিয়ে নিয়মিত প্রতিবেদনের সম্পূর্ণ বিপরীত অবস্থানে দাঁড়িয়েছে।

চলতি সপ্তাহে প্রকাশিত বিশ্বব্যাংকের এক মূল্যায়নে দেখা গেছে, গত বছরের জুলাই থেকে মুদ্রাস্ফীতির চাপ কিছুটা হ্রাস পেয়েছে, নভেম্বরের প্রথম দুই সপ্তাহেই হ্রাস পেয়েছে নয় দশমিক এক শতাংশ। প্রতিবেদনে, স্থিতিশীল বিনিময় হারসহ বিশ্বব্যাপী তেল ও খাদ্যের দাম কমার কারণে মূল্যস্ফীতি কমে গেছে বলে উল্লেখ করা হয়েছে।

বিশ্বব্যাংক জানিয়েছে, আফগানিস্তান ২০২২ সালে ১৭০ কোটি ডলার মূল্যের পণ্য রফতানি করেছে, যা ২০২১ সালের তুলনায় প্রায় ৯০ শতাংশ বেশি।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সর্বশেষ হালনাগাদ আমদানির উপাত্ত পাওয়া যায়নি, তবে ২০২২ সালের জানুয়ারি-জুন উপাত্ত থেকে দেখা যায়, দেশটি ২৯০ কোটি ডলার মূল্যের পণ্য আমদানি করেছে। প্রতিবেশী পাকিস্তান, চীন ও ইরানকে আমদানির প্রধান উৎস হিসেবে চিহ্নিত করা হয়।

বিশ্বব্যাংকের মূল্যায়ন বলছে, দেশটির রাজস্ব সংগ্রহও শক্তিশালী রয়েছে। ২০২০ সালের ফলাফলের সাথে সামঞ্জস্য রেখে ২০২২ সালের মার্চ থেকে ডিসেম্বরের মধ্যে তা ১৫৪ কোটি ডলারে পৌঁছেছে।

অন্যান্য অনুসন্ধানে, বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, ডিসেম্বরে নামমাত্র ও প্রকৃত মজুরি কিছুটা বেড়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বেশিরভাগ আফগান বেসামরিক কর্মচারী নিয়মিত বেতন পেয়েছেন। নারী কর্মচারীরা জানিয়েছেন, তারা গত দুই মাসে পুরুষদের তুলনায় অধিকতর নিয়মিতভাবে বেতন পাচ্ছেন। বেসামরিক কর্মচারীরা এক সমীক্ষায় বলেছেন, তাদের বেতন উত্তোলনের সময় প্রধান চ্যালেঞ্জগুলো হলো ব্যাঙ্কগুলোতে ভিড় এবং নগদ অর্থের অভাব, যা তাদের পক্ষে নিয়মিতভাবে মোকাবেলা করা কঠিন করে উঠেছে।

২০২২ সালে আফগানিস্তানের জনসংখ্যা ৪ কোটি ৩০ লাখ অতিক্রম করবে বলে অনুমান করা হয়েছিল। জাতিসঙ্ঘের সর্ব সাম্প্রতিক মূল্যায়ন অনুসারে, দীর্ঘস্থায়ী খরার মতো অবস্থা থেকে বাঁচতে, এই বছর প্রায় ২ কোটি ৮৩ লাখ মানুষের জরুরি মানবিক সহায়তার প্রয়োজন হবে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আফগান রাজস্ব সংগ্রহ ও রফতানি শক্তিশালী হয়ে উঠছে : বিশ্বব্যাংক

আপডেট সময় : ০৯:৫৩:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩