ঢাকা ১০:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

আবারও ঢাকার মঞ্চে ‘দিলনাওয়াজ’

  • আপডেট সময় : ০৮:০৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
  • / 275
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনোদন প্রতিবেদক
রাজপ্রাসাদে শাহজাদা শমসেরের সঙ্গে বেড়ে ওঠেন বাঁদি দিলনাওয়াজ। তারুণ্যে দুজনের মধ্যে প্রেমের অনুভূতি তৈরি হয়। তবে মুখ ফুটে কেউ সেটাকে প্রকাশ করতে পারেন না। দিলনাওয়াজ ভেবেছিলেন, বাঁদি হয়ে শাহজাদাকে কীভাবে প্রেমের কথা বলবেন? শেষ পর্যন্ত দুজনের প্রেম পরিণতি পায়নি। শত বছর আগে ‘দিলনাওয়াজ’ নামের এই ভালোবাসার গল্পটি লিখেছিলেন উর্দু ভাষার লেখক রাহাত আরা বেগম।

গল্পটি নৃত্যনাট্য হিসেবে বিশ্বজুড়ে সমাদৃত হয়েছে। নৃত্যনাট্যটিকে এ বছর ফেব্রুয়ারিতে ঢাকার মঞ্চে এনেছিল সাধনা। মাস দুয়েক পর আবারও মঞ্চে ফিরছে নৃত্যনাট্যটি। শনিবার সন্ধ্যায় সাতটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় নৃত্যনাট্যটি মঞ্চস্থ হবে।

‘দিলনাওয়াজ’–এ নাম ভূমিকায় নৃত্যাভিনয় করবেন মুবাশশীরা কামাল। দিলনাওয়াজ চরিত্রে নৃত্যাভিনয় প্রসঙ্গে মুবাশশীরা জানান, তিনি মূলত ভরতনাট্যম শিল্পী, তবে দিলনাওয়াজে কত্থক ও সুফি নৃত্য করতে হয়েছে তাঁকে।

শাহজাদা শমসেরের ভূমিকায় নৃত্যাভিনয় করেছেন আবু নাঈম ও রাজবধূর ভূমিকায় উম্মে হাবিবা। তাঁরা ছাড়াও এ নৃত্যনাট্যে অংশ নেবেন ঢাকার একঝাঁক নৃত্যশিল্পী।

‘দিলনাওয়াজ’–এর নৃত্য পরিচালনা করেছেন সাব্বির আহমেদ খান, সংগীত পরিচালনা করেছেন রাতুলশংকর ঘোষ, শিল্পনির্দেশনা দিয়েছেন লুবনা মারিয়াম।

বিডিসংবাদ

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আবারও ঢাকার মঞ্চে ‘দিলনাওয়াজ’

আপডেট সময় : ০৮:০৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫