ঢাকা ১১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

আবারো যাত্রা বলিউডে দীপিকার

  • আপডেট সময় : ০২:৫২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০১৭
  • / 289
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনোদন ডেস্কঃ  প্রিয়াঙ্কা চোপড়ার পর হলিউডে যাত্রা শুরু করেন দীপিকা পাড়ুকোন। তবে সফলতার তালিকায় দীপিকাকেই এগিয়ে রাখতে হয়।

কারণ হলিউডের প্রথম ছবিটিই বক্স অফিসে ভালো সাড়া ফেলে। অন্যদিকে প্রিয়াঙ্কার কপাল পুড়েছে প্রথম ছবি দিয়েই। তবে আলোচনায় যতই হলিউড প্রসঙ্গে থাকুক না কেন, শেষ পর্যন্ত ঘরেই ফিরতে হয় তাদের। প্রথম ছবির পর আরো একটি ছবিতে অভিনয় করবেন দীপিকা। সেই ব্যাস্ততা ছিলেন এতোদিন। এবার আবারো বলিউডে ব্যস্ততা শুরু হয়েছে তার।

ইরফান খানের সাথে জুটি হয়ে নতুন ছবিতে অভিনয় করবেন তিনি। নাম ঠিক না হলেও ছবির মুক্তির তারিখ নির্ধারণ করা হয়ে গেছে। আগামী বছরের ২ অক্টোবর আবারো এক সঙ্গে দেখা যাবে এই জুটিকে। ছবির পরিচালনায় নতুন পরিচালক হানি ত্রিহান। ‘উড়তা পঞ্জাব’-এ অভিষেক চৌবেকে পরিচালক হিসেবে সামনে এনেছিলেন বিশাল ভরদ্বাজ। নতুন ছবি নিয়ে খবর রটতেই সোশ্যাল মিডিয়ায় হইচই শুরু হয়েছে। ছবির নাম এখনও জানানো হয়নি। তবে বিশালের লেখা গল্প আর দীপিকা-ইরফান জুটির মিশেলে ফের সুপারহিটের আশা করছেন সিনেপ্রেমীরা।

‘পিকু’র নস্ট্যালজিয়া নয়, এবার আন্ডারওয়ার্ল্ডর কঠিন বাস্তবতার প্রেক্ষাপটের চিত্রনাট্যেই অভিনয় করবেন দুই অভিনেতা।

হুসেন জাইদির লেখা ‘মাফিয়া কুইনস অব মুম্বই’ নামক উপন্যাস থেকেই গল্প লিখেছেন বিশাল ভরদ্বাজ। ছবির প্রযোজকও বিশাল। আগামী জানুয়ারিতেই শুরু হচ্ছে শুটিং।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আবারো যাত্রা বলিউডে দীপিকার

আপডেট সময় : ০২:৫২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০১৭