ঢাকা ০৫:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত দুই ক্রু আগামী ২০ অক্টোবর রাজশাহী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুড়িগ্রামে ডিবি পরিচয়ে প্রতারণা, ভুয়া পুলিশ সদস্য আটক টানা ছয় ম্যাচ জয়হীন ম্যানচেস্টার ইউনাইটেড হাজং ভাষার সুরক্ষায় বই প্রকাশ করলেন ডেপুটি স্পিকার কায়সার শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন কক্সবাজার বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের প্রথম ব্যবহার ইউএস-বাংলার বিএনপির সঙ্গে থাকলেও জামায়াতের মনে আওয়ামী লীগ: রিজভী নারায়ণগঞ্জে ভোরে ছিনতাইয়ের কবলে সাংবাদিক ও তার মেয়ে মক্কায় দুই বাংলাদেশির দণ্ডাদেশ: সৌদি রাষ্ট্রদূতকে তলব করল সরকার

আমেরিকায় এবার ‘মস্তিষ্কখেকো’ অ্যামিবায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু

  • আপডেট সময় : ১১:৫৬:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০২৩
  • / 113
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আমেরিকায় এবার ‘মস্তিষ্কখেকো’ বিরল অ্যামিবায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে মৃত ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি।

জানা গেছে, ফ্লোরিডা অঙ্গরাজ্যে এই ঘটনা ঘটেছে।

সাউথওয়েস্ট ফ্লোরিডার শার্লট কাউন্টির স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, ওই ব্যক্তি সম্ভবত কলের পানি দিয়ে নাকের সাইনাস ধুয়ে ফেলার পর সংক্রমিত হয়েছিলেন। মস্তিষ্কখেকো অ্যামিবা নাক দিয়ে ঢুকে মস্তিষ্কে সংক্রমিত হয়।
আমেরিকার রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা (সিডিসি) বলছে, সংক্রমণ প্রায় সব সময়ই মারাত্মক হয়ে থাকে।

গত ২৩ ফেব্রুয়ারি ফ্লোরিডার স্বাস্থ্য বিভাগ জানায়, একজন রোগী বিরল অ্যামিবার সংক্রমণ নিয়ে এসেছেন। সম্ভবত কলের পানি দিয়ে সাইনাস ধুয়ে ফেলার অভ্যাস আছে তার। এ থেকেই তিনি সংক্রমিত হয়েছিলেন।

বৃহস্পতিবার রাজ্যের স্বাস্থ্য দফতরের মুখপাত্র জে উইলিয়ামস নিশ্চিত করে জানিয়েছেন, ওই রোগী মারা গেছেন। তিনি বলেন, এই সংক্রমণ কীভাবে ঘটেছে, তা তদন্তে সরকারি একাধিক সংস্থার কর্মকর্তা কাজ করে যাচ্ছেন।

এ ধরনের অ্যামিবা সাধারণত সুইমিংপুল, হ্রদ ও পুকুরের পানিতে বাস করে। এটি মানুষের নাক দিয়ে ঢুকে গুরুতর সংক্রমণ ঘটাতে পারে। তবে এটি সাধারণত মুখ দিয়ে ঢুকলে নিরাপদ। সূত্র: বিবিসি, সিএনএন

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আমেরিকায় এবার ‘মস্তিষ্কখেকো’ অ্যামিবায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু

আপডেট সময় : ১১:৫৬:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০২৩