ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জামায়াতের উপদেষ্টা পরিষদ গঠন ও আমির নির্বাচন পদ্ধতিতে পরিবর্তন গীতিকবি লতিফুল ইসলাম শিবলী শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক শরীয়তপুরে সরকারি স্থাপনায় হামলার আশঙ্কা: নিরাপত্তা জোরদার, সংঘর্ষে ২ নিহত একাকী ভোজন: আত্ম-যত্নের নতুন প্রবণতা হেনরি ক্রোকম্বের অসাধারণ বোলিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতলো ইংল্যান্ড ম্যাডিসনকে ‘বিশেষ’ ও ‘সৌভাগ্য’ বললেন টটেনহ্যাম কোচ ডি জার্বি আর্স কর্মীদের হোম অফিসের বৈচিত্র্য: রুচিশীল থেকে বিস্ময়কর সাইবার ঘটনার জেরে যুক্তরাজ্যের সরকারি পেনশন ও বেনিফিট সেবা বন্ধ মেটার বিরুদ্ধে সেন্সরশিপের অভিযোগ: ভারতে কংগ্রেসের তীব্র প্রতিবাদ ডিআর কঙ্গোতে ইবোলায় মৃতের সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে: ভয়াবহ প্রাদুর্ভাব

আমেরিকায় ভয়াবহ ধুলোঝড়, মৃত ৬

  • আপডেট সময় : ১২:৩৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩
  • / 139
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ধুলোঝড়ে দৃশ্যমানতা শূন্য হয়ে যাওয়ায় হাইওয়েতে একের পর এক গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। আমেরিকার ইলিনয়ে এই ঘটনা ঘটেছে।

ইলিনয়ের হাইওয়ে ৫৫ অত্যন্ত ব্যস্ত রাস্তা। প্রতিদিনের মতো সোমবারও সেখান দিয়ে গাড়ি চলাচল করছিল। স্থানীয় প্রশাসন জানিয়েছে, আচমকাই সেখানে ধুলোর ঝড় শুরু হয়। তার তীব্রতা এতটাই বেশি ছিল যে মুহূর্তের মধ্যে চারদিক ধুলোয় ভরে যায়। দৃশ্যমানতা শূন্যে গিয়ে পৌঁছায়। ফলে রাস্তায় যে গাড়িগুলো চলছিল, সেগুলো দিকভ্রান্ত হয়ে দুর্ঘটনার কবলে পড়ে।
ঘটনাস্থল থেকে ছয়টি লাশ উদ্ধার হয়েছে। সকলেই গাড়ি চালাচ্ছিলেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

দুর্ঘটনাস্থল থেকে ৩০ জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের চিকিৎসা চলছে। স্থানীয় প্রশাসনের বক্তব্য, ৪০ থেকে ৬০টি গাড়ি দুর্ঘটনায় কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এরমধ্যে বেশ কয়েকটি ট্রাকও আছে।

স্থানীয় প্রশাসন টুইট করে বলেছে, এ এক মর্মান্তিক দুর্ঘটনা। শীতের তুষার ঝড়ের মতোই ভয়াবহ ছিল এই ধুলো ঝড়।

বস্তুত, এই সময় কৃষকেরা মাঠে নতুন বীজ বপন করেন। মাটি নরম করা হয়। ঝড়ে সেই মাটি উড়ে গিয়ে ৫৫ নম্বর হাইওয়ে ঢেকে দেয়। আর তার ফলেই মুহূর্তের মধ্যে দৃশ্যমানতা শূন্য হয়ে যায় বলে মনে করা হচ্ছে। বিষয়টির তদন্ত চলছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুটি ট্রাকের ভয়াবহ সংঘর্ষ তারা দেখেছেন। সংঘর্ষের পর একটি ট্রাকে বিস্ফোরণ হয় বলেও তারা দাবি করেছেন। এরপরেই একের পর এক গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে বলে মনে করা হচ্ছে।
সূত্র : ডয়চে ভেলে

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আমেরিকায় ভয়াবহ ধুলোঝড়, মৃত ৬

আপডেট সময় : ১২:৩৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩