ঢাকা ০৯:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শাহজালালসহ তিন বিমানবন্দরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নতুন ট্রলি ধর্মের ঊর্ধ্বে উঠে বাংলাদেশি পরিচয়ে দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর অনূর্ধ্ব-১৫ ফুটবল বিশ্বকাপ: গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য বাংলাদেশের তিন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল পেকুয়ায় নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৮৫১ পাখির ধাক্কায় ক্ষতিগ্রস্ত এমিরেটস ফ্লাইট, দিল্লিতে ভোগান্তিতে যাত্রীরা ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার ববি হাজ্জাজ |: প্রাথমিক শিক্ষার সংস্কারে পাঁচ বিষয়ে অগ্রাধিকার দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় সৌদির কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ

আরবি ভাষায় মুসলিম উম্মাহকে শবে বরাতের শুভেচ্ছা জানালেন এরদোগান

  • আপডেট সময় : ০৬:৫৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩
  • / 117
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

পবিত্র শবে বরাত উপলক্ষে তুর্কি জনগণ ও বিশ্ব মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।

মঙ্গলবার নিজের টুইটার একাউন্টে আরবি ভাষায় এরদোগান এ শুভেচ্ছা জানান।

টুইটে প্রভাবশালী এ মুসলিম নেতা বলেন, ‘পবিত্র রমজানের সুসংবাদ নিয়ে আসা শাবানের ১৪ তারিখ দিবাগত রাত (শবে বরাত) উপলক্ষে আমাদের জনগণ ও মুসলিম বিশ্বকে শুভেচ্ছা জানাচ্ছি।’

তিনি বলেন, ‘মহান আল্লাহর কাছে দোয়া করছি- এই রাত্রিতে তিনি আমাদের দেশ, জাতি ও সকল মানব সম্প্রদায়ের জন্য কল্যাণ দান করবেন।’

ওই টুইটে এরদোগান তুর্কি ভাষায় লিখিত শবে বরাতের একটি ছবি শেয়ার করেন। তাতে জুড়ে দেয়া হয়েছে- সূরা দুখানের ৪ নাম্বার আয়াতটিও। যার অর্থ- ‘এই রাতে প্রজ্ঞাপূর্ণ সব বিষয় স্থিরকৃত হয়।’

সূত্র : আনাদোলু অ্যাজেন্সি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আরবি ভাষায় মুসলিম উম্মাহকে শবে বরাতের শুভেচ্ছা জানালেন এরদোগান

আপডেট সময় : ০৬:৫৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩