ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অবিবাহিতদের মধ্যে ক্যানসারের ঝুঁকি ও মৃত্যুর হার বেশি তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী

আরব শীর্ষ সম্মেলনে যাচ্ছেন না মরক্কোর বাদশাহ

  • আপডেট সময় : ০৯:৫৭:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২
  • / 147
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

মরক্কোর বাদশাহ ষষ্ট মোহাম্মদ প্রতিবেশী আলজেরিয়ায় অনুষ্ঠেয় আরব শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন না। আনাদুলু নিউজ অ্যাজেন্সি এ তথ্য প্রকাশ করেছে। এর আগে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান জানিয়েছিলেন, তিনি চিকিৎসকের পরামর্শে এই সম্মেলনে যেতে পারছেন না। আজ মঙ্গলবার দু’দিনের এই সম্মেলন শুরু হচ্ছে।

মরক্কোর পররাষ্ট্রমন্ত্রী নাসের বুরিতা সোমবার জানান, বাদশাহ সম্মেলনে যাচ্ছেন না। তিনি এর কোনো কারণ জানাননি।

বুরিতা সৌদি চ্যানেল আল-আরাবিয়াকে জানান, ‘মরক্কোর বাদশাহ তার অনুপস্থিতি সত্ত্বেও গঠনমূলক কাজ অব্যাহত রাখার জন্য আমাদের প্রতিনিধিদলকে নির্দেশনা দিয়েছেন।’

উত্তর আফ্রিকার এই দুই প্রতিবেশী দেশের মধ্যে শনিবার নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। শীর্ষ সম্মেলনের প্রস্তুতি হিসেবে একটি আরব মন্ত্রি পর্যায়ের বৈঠকে আলজেরিয়ার চ্যানেলের মানচিত্রকে মরক্কো ‘ভুল’ হিসেবে অভিহিত করলে নতুন উত্তেজনার সৃষ্টি হয়। আলজেরিয়ার চ্যানেলটি মানচিত্রটির ব্যবহারকে ‘কারিগরি ত্রুটি’ হিসেবে অভিহিত করে ক্ষমা চায়।

অবশ্য বুরিতা জানান, আলজেরিয়ার এই ব্যাখ্যায় তারা সন্তুষ্ট হননি।

পশ্চিম সাহারা অঞ্চল নিয়ে আলজেরিয়া ও মরক্কোর মধ্যে টানাপোড়েন রয়েছে।

গত বছর মরক্কোর সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল আলজেরিয়া।

এর আগে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান জানিয়েছিলেন, চিকিৎসকেরা তাকে ভ্রমণ করতে নিষেধ করায় তিনি এই শীর্ষ সম্মেলনে যোগ দিতে পারছেন না।

সূত্র : মিডল ইস্ট মনিটর ও অন্যান্য

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আরব শীর্ষ সম্মেলনে যাচ্ছেন না মরক্কোর বাদশাহ

আপডেট সময় : ০৯:৫৭:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২