ঢাকা ০৭:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বদর প্রতিরক্ষা চুক্তির মূলে নজিরবিহীন নিরাপত্তা ঝুঁকি ৩১ অক্টোবর বায়তুল মোকাররমে জামায়াতের লংমার্চের উদ্বোধনী সমাবেশ লিবিয়ায় জিম্মি যুবক, থানায় গিয়েও মিলছে না সহায়তা প্রশান্ত মহাসাগরে তাপমাত্রা রেকর্ড ভাঙার আভাস, জাতিসংঘের সতর্কবার্তা যুক্তরাষ্ট্রে ডিভি লটারি ২০২৭ চালুর নির্দেশ আদালতের ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেহের আফরোজ শাওন বাবার শেষযাত্রায় প্যারোলে মুক্তি পেলেন মৃত্যুর ঘটনা মামলার অভিযোগে কক্সবাজারে সমুদ্রস্নানে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ প্রতিরক্ষা সহযোগিতায় নতুন জোট ‘বদর’: যুক্ত চার দেশ ফেসবুকে বড় পরিবর্তন: ৩১ অক্টোবর থেকে বন্ধ হচ্ছে রিচ

আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ১০ সৈন্যসহ নিহত ৩৪

  • আপডেট সময় : ১২:৩৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩
  • / 128
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আলজেরিয়ায় দাবানলে কয়েক ডজন মানুষ মারা গেছে, শত শত ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে

দাবানল ছড়িয়ে পড়েছে উত্তর আফ্রিকা এবং দক্ষিণ ইউরোপ জুড়ে। এর প্রভাবে আলজেরিয়ার পাহাড়ি বেজাইয়া ও বুইরা অঞ্চলে দাবানলে ১০ জন সেনা সদস্যসহ ৩৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো বহু মানুষ।

মঙ্গলবার (২৫ জুলাই) বৃটেনভিত্তিক সংবাদমাধ্যম দ্যা গার্ডিয়ানের এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় ৮ হাজার দমকলকর্মী আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। ১ হাজার ৫০০ লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

আলজেরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বেজাইয়াতে আগুন নিয়ন্ত্রণের চেষ্টার সময় দশজন সেনা নিহত হয়েছেন।

প্রতিবেদনে আরো বলা হয়, সবচেয়ে ভয়াবহ দাবানল দেখা দিয়েছে আলজেরিয়ার কাবিলি অঞ্চলে। আলজিয়ার্সের পূর্বে অবস্থিত এই পার্বত্য অঞ্চল থেকে আগুন উপকূলীয় শহর বেজাইয়া এবং জিজেলের আবাসিক এলাকায় ছড়িয়ে পড়ে। মূলত প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে।

জলবায়ু সঙ্কট বিশ্বজুড়ে প্রকট আকার ধারণ করেছে, যার ফলে ঘন ঘন তাপপ্রবাহ, বন্যা, দাবানলসহ আরো মারাত্মক বিপর্যয় ঘটছে।
সূত্র : দ্যা গার্ডিয়ান

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ১০ সৈন্যসহ নিহত ৩৪

আপডেট সময় : ১২:৩৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩