ঢাকা ০২:২৩ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকা মহানগর উত্তর যুবদলের আংশিক আহ্বায়ক কমিটি গঠিত শেখ হাসিনাকে ফেরাতে আইনি প্রক্রিয়া চলছে: আইনমন্ত্রী আর্থিকের চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতিতে বিচার বিভাগের বেশি ক্ষতি: আইনমন্ত্রী অর্থনৈতিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতিকর: আইনমন্ত্রী যাত্রাবাড়ীতে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেল নিয়ে দুইজনের পালানোর অভিযোগ শাহজালালে লাগেজ ব্যবস্থাপনার উন্নতিতে সন্তুষ্ট জামায়াত নেতা রেজাউল করিম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লাসীমার বিধিনিষেধ তুলে নিল ইরান ব্রাহ্মণবাড়িয়ায় অখণ্ড ইউনিয়ন পুনর্বহালের দাবিতে রেল ও সড়ক অবরোধ ইরানের কেশম দ্বীপে বিস্ফোরণ, তেলবাহী জাহাজে আগুন মজুরি বৃদ্ধির ঘোষণায় গাজীপুরে কাজে ফিরলেন পোশাক শ্রমিকরা

আ’লীগের কর্মসূচিতে বিএনপির কেন অন্তর জ্বালা : প্রশ্ন কাদেরের

  • আপডেট সময় : ০৫:৩১:২৫ অপরাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩
  • / 144
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি বাকশাল নিয়ে কথা বলে? এটি ছিল জাতীয় দল। বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ। এ দলে বঙ্গবন্ধুর কাছে জিয়াউর রহমান দরখাস্ত করে সদস্য হয়েছিলেন। এর প্রমাণ আছে। সেই দল নিয়ে বিএনপি কথা বলে।

বুধবার ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বিএনপিকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, এটা পাল্টাপাল্টি কর্মসূচি নয়। এটা গণঅভ্যুত্থানের কর্মসূচি। বিএনপি এসব দিবস পালন করে না। আওয়ামী লীগের কর্মসূচিতে বিএনপির কেন অন্তর জ্বালা?

তিনি বলেন, কৃষক শ্রমিক আন্দোলন করেছিল, আপনারা তাদের গুলি করে হত্যা করেছিলেন। কৃষক শ্রমিককে বিএনপির পছন্দ নয়।

তিনি আরো বলেন, স্বাধীনতা হঠাৎ করে আসা কোনো গল্প নয়। স্বাধীনতা লাখো শহীদের রক্ত, মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে আসা এক সংগ্রামের নাম। স্বাধীনতা একদিনে আসেনি হাজার বছরের আন্দোলন-সংগ্রাম আর লড়াইয়ের মাধ্যমে এসেছে। পাকিস্তানের বিরুদ্ধে ২৩ বছর সংগ্রাম করে এদেশের স্বাধীনতা এসেছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আ’লীগের কর্মসূচিতে বিএনপির কেন অন্তর জ্বালা : প্রশ্ন কাদেরের

আপডেট সময় : ০৫:৩১:২৫ অপরাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩