ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগ আর রাজনীতিতে ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী হেলিকপ্টারে নববধূকে বাড়ি নিয়ে এলেন ফ্রান্স প্রবাসী শাহীন অভিযান আর জরিমানায় কমছে না পণ্যের দাম, অস্বস্তিতে সাধারণ ক্রেতা জোহানেসবার্গ-কেপটাউনে ফ্লাইট চালু নিয়ে সক্রিয় সরকার যুক্তরাষ্ট্রের কংগ্রেসের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হতে চলেছেন হাকিম জেফ্রিস বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ব্যাপক তৎপরতা পাকিস্তানের নারায়ণগঞ্জের আলোচিত ঘটনায় আপিল শুনানিতে আসামিদের স্বীকারোক্তি উপস্থাপন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল ইসি নতুন ঠিকানায় কলকাতা ও শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা কেন্দ্র শেখ হাসিনার ফেরা নিয়ে রয়টার্সের প্রতিবেদন ও নানা গুজব

আওয়ামী লীগ আর রাজনীতিতে ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট সময় : ০৫:৫৫:২৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • / 0
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগ নিজেকে একটি সন্ত্রাসী গোষ্ঠীতে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে গণহত্যার মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পর দলটি রাজনৈতিক দল হিসেবে সাধারণ মানুষের কাছ থেকে কোনো স্বীকৃতি পাওয়ার যোগ্য নয়। ইতিহাসে নাৎসি বাহিনীর মতো গণহত্যাকারী ফ্যাসিস্ট বা মাফিয়া গোষ্ঠী কোথাও পুনরায় রাজনীতিতে ফিরে আসতে পারেনি, আওয়ামী লীগের ক্ষেত্রেও একই পরিস্থিতি প্রযোজ্য হবে। তাই দলটি আর কখনো বাংলাদেশে প্রত্যাবর্তন বা গণতান্ত্রিক রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ পাবে না। মন্ত্রী মন্তব্য করেন, ‘আসিব আসিব বলিয়া’ কতদিন পার হবে—কখনো নভেম্বর, কখনো ডিসেম্বর, আবার কখনো ১৬ ডিসেম্বরের কথা বলা হচ্ছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও আর কখনো বাংলাদেশে প্রত্যাবর্তন করতে বা গণতান্ত্রিক রাজনীতি করতে পারবে না।

সাবেক প্রধানমন্ত্রীর দেশে ফেরার ঘোষণা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পলাতক ও দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে তার ফেরার বিষয়টি কেবল বিদ্যমান আন্তর্জাতিক প্রত্যর্পণ চুক্তি (এক্সট্রাডিশন ট্রিটি) মেনেই সম্ভব। সরকার এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক চ্যানেলে সংশ্লিষ্ট দেশকে চিঠি পাঠিয়েছে এবং তারা আইনানুগভাবে বিষয়টি যাচাই-বাছাই করার আশ্বাস দিয়েছে। সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আসিব আসিব’ বলে বিভিন্ন সময় দেওয়া এসব ঘোষণা নিয়ে সরকারের কোনো ধরনের উদ্বেগ নেই এবং আইনশৃঙ্খলা বাহিনী সবসময় সতর্ক অবস্থায় রয়েছে।

মন্ত্রী আরও অভিযোগ করেন, সীমান্তের ওপারে অবস্থানকারী পলাতক নেতারা দেশের ভেতরে আত্মগোপনে থাকা কর্মীদের মশাল মিছিল, শাটডাউন ও হরতালের মতো নাশকতামূলক কর্মকাণ্ডের নির্দেশনা দিচ্ছে। এসব নেতা-কর্মীদের প্রতারিত করে বিপদের মুখে ঠেলে দেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। দেশের জনগণ তাদের এসব অপতৎপরতা কখনোই মেনে নেবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

আওয়ামী লীগ আর রাজনীতিতে ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৫:৫৫:২৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬