ঢাকা ০৪:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১ বছরের মধ্যে ৬৪ জেলায় চালু হবে কিডনি ডায়ালাইসিস সেবা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য : পর্যটনমন্ত্রী চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হার্ট অ্যাটাকের তাৎক্ষণিক চিকিৎসায় বিশেষ সুবিধা চালু করেছে শমরিতা হাসপাতাল হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী

আসছে অহনার ‘ভাঙ্গা সংসার’

  • আপডেট সময় : ০৮:১৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
  • / 132
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আনন্দমেলা প্রতিবেদক

ভার্সেটাইল অভিনেত্রী অহনা ভিন্ন ধাচের চরিত্রে অভিনয় করে খুব অল্প সময়ে দর্শকপ্রিয়তা পেয়েছেন। বর্তমানে কাজও করে বেছে বেছে। এবার তিনি হাজির হচ্ছেন একটি ভিন্নধর্মী নাটক ‘ভাঙ্গা সংসার’ নিয়ে।

এই নাটকে অহনা জুটি বেঁধেছেন রাশেদ সীমান্তের সঙ্গে। এই জুটির নাটক দর্শক বেশ পছন্দ করেন। সেই ধারাবাহিকতায় আবারও ‘ভাঙ্গা সংসার’ নাটকে একসঙ্গে হাজির হচ্ছেন তারা।

এজি পাম্প নিবেদিত, ‍জান্নাতার ফেরদৌস মিলার রচনা ও জিয়াউদ্দিন আলম এর পরিচালনায় ‘ভাঙ্গা সংসার’ নাটকটি বুধবার (২৩ এপ্রিল) লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে রিলিজ হবে।

নাটকটি পরিচালনা করেছেন জিয়াউদ্দিন আলম।

এই নাটকে শ্বশুর বাড়ির সীমাহীন নির্যাতনের মুখে পড়তে হয় গৃহবধূ অহনাকে। এক নির্মম চিত্র নাটকটিতে তুলে ধরা হয়েছে।

নির্মাতা জিয়াউদ্দিন আলম বলেন, ‘নাটকটিকে অহনা অসাধারণ অভিনয় করেছেন। তার অভিনয় দর্শকদের কাঁদাবে বলে আমি বিশ্বাস করি। মূলত গ্রামের পারিবারিক জীবনের নানা কষ্টের কথা এখানে তুলে ধরা হয়েছে। এই নাটকের উদ্দেশ্য সচেতনতা তৈরি করা। যদিও এখন মানুষ আগের চেয়ে সচেতন। তবুও সমাজে অনেক সময় আমরা নানা নির্যাতনের খবর পেয়ে থাকি। আশা করি, এটি একটি শিক্ষণীয় নাটক হবে।’

অন্যদিকে অহনা বলেন, ‘এই নাটকটি ভিন্ন এক বার্তা দেবে। দর্শকদের দেখার আহ্বান জানাই। অনেক কষ্ট করে কাজটি করেছি, সবার কাজটি ভালো লাগবে বলে বিশ্বাস করি।’

বলা প্রয়োজন, ‘ভাঙ্গা সংসার’ নাটকে অহনা রহমান, রাশেদ সিমান্ত ছাড়াও অভিনয় করেছেন নবাগত পারিসা জান্নাত, টুটিয়া ইয়াসমিন, মেহজাবিন নূর, নাসির উদ্দিন ভূইয়া, তুহিন খান, সেজতি খন্দকার প্রমুখ।

উল্লেখ্য, এই নাটকে চিত্রগ্রহন করেছেন মোঃ সুজন, সম্পাদনা কালার করেছেন শামীম হোসাইন। সঙ্গীত পরিচালনা করেছেন শাহরিয়ার রাফাত।

বিডিসংবাদ ডটকম/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আসছে অহনার ‘ভাঙ্গা সংসার’

আপডেট সময় : ০৮:১৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫