ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

আসছে ‘তোফাজ্জলের শেষ ভাত’

  • আপডেট সময় : ০৭:৫৭:০৭ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪
  • / 143
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আনন্দমেলা প্রতিবেদক
ঠান্ডামাথায় মানসিক ভারসাম্যহীন তোফাজ্জলকে ভাত খাওয়ানো হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে বেশ কয়েকজন শিক্ষার্থী নির্মমভাবে ঘণ্টার পর ঘণ্টা পিটিয়ে হত্যা করে তাকে। এই হত্যাকাণ্ডের ঘটনায় পুরো দেশে সমালোচনার ঝড় বয়ে যায়। হত্যাকারীদের শাস্তির দাবিতে উত্তাল সামাজিক যোগাযোগমাধ্যমও। চলতি মাসের ১৮ সেপ্টেম্বর রাতে হত্যা করা হয় তোফাজ্জলকে।
সেই ঘটনা উপজীব্য করে এবার নির্মিত হচ্ছে নাটক ‘তোফাজ্জলের শেষ ভাত’। খলিলুর রহমান কচির পরিচালনায় নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করছেন ‘হা-শো’খ্যাত ইমরান। কয়েকদিন ধরে রাজধানীর বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং চলছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে নাটকের শুটিংয়ের ফাঁকে ইমরান বলেন, তোফাজ্জলের মতো একজন ভারসাম্যহীন মানুষকে যেভাবে হত্যা করা হয়েছে দেশের মানুষ দেখেছেন। এই ঘটনায় মানুষ হিসেবে আমরা লজ্জিত। অপরাধীরা দৃষ্টান্তমূলত শাস্তি পাবে এটাই আমাদের সবার চাওয়া। আমরা ওইদিনের ঘটনা থেকে শুরু করে তোফাজ্জলের জীবনের নানা গল্প নাটকে তুলে ধরার চেষ্টা করছি।
‘তোফাজ্জলের শেষ ভাত’ নাটকে ইমরান ছাড়াও অভিনয় করেছেন সানজিদা, আলমগীর কবির, প্রিন্সেস রিতু, বরিশালের বাদল, এরশাদ মন্ডল, শান্তা পাল, মিরাজসহ অনেকে। জানা গেছে, নাটকটি শুক্রবার (২৭ সেপ্টেম্বর) মুক্তি পাবে ইমরান হা-শো নামের একটি ইউটিউব চ্যানেলে।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আসছে ‘তোফাজ্জলের শেষ ভাত’

আপডেট সময় : ০৭:৫৭:০৭ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪