ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জামায়াতের উপদেষ্টা পরিষদ গঠন ও আমির নির্বাচন পদ্ধতিতে পরিবর্তন গীতিকবি লতিফুল ইসলাম শিবলী শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক শরীয়তপুরে সরকারি স্থাপনায় হামলার আশঙ্কা: নিরাপত্তা জোরদার, সংঘর্ষে ২ নিহত একাকী ভোজন: আত্ম-যত্নের নতুন প্রবণতা হেনরি ক্রোকম্বের অসাধারণ বোলিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতলো ইংল্যান্ড ম্যাডিসনকে ‘বিশেষ’ ও ‘সৌভাগ্য’ বললেন টটেনহ্যাম কোচ ডি জার্বি আর্স কর্মীদের হোম অফিসের বৈচিত্র্য: রুচিশীল থেকে বিস্ময়কর সাইবার ঘটনার জেরে যুক্তরাজ্যের সরকারি পেনশন ও বেনিফিট সেবা বন্ধ মেটার বিরুদ্ধে সেন্সরশিপের অভিযোগ: ভারতে কংগ্রেসের তীব্র প্রতিবাদ ডিআর কঙ্গোতে ইবোলায় মৃতের সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে: ভয়াবহ প্রাদুর্ভাব

ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেয়ার ঘোষণা বাইডেনের

  • আপডেট সময় : ০৩:৪৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২
  • / 148
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কিকে হোয়াইট হাউসে স্বাগত জানিয়ে বলেছেন, তার দেশ ১.৮৫ বিলিয়ন ডলারের সামরিক সহায়তার অংশ হিসেবে কিয়েভকে প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সিস্টেম হস্তান্তর করবে।

জেলেনস্কি বুধবার ওয়াশিংটন ডিসিতে অবতরণ করেন। গত ফেব্রুয়ারিতে রাশিয়া দেশটিতে হামলা চালানোর পর এই প্রথম তিনি প্রকাশ্যভাবে ইউক্রেনের বাইরে গেলেন।

হোয়াইট হাউসের সাউথ লনে প্রেসিডেন্ট বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেনের সাথে সাক্ষাতের সময় জেলেনস্কি তার স্বাভাবিক সামরিক পোশাক পরা ছিলেন।
হোয়াইট হাউস থেকে আলজাজিরার অ্যানা ফিশার বলেন, জেলেনস্কি স্পষ্টভাবে এই ধারণা দেন যে তিনি ইউক্রেনের সশস্ত্র বাহিনীর নেতা। তার দেশ টিকে থাকার জন্য যুদ্ধ করছে।

ফিশার বলেন, অনেকভাবেই তিনি পূর্ব ইউরোপে গণতন্ত্রের জন্য লড়াই করছেন। তার সাহায্যের প্রয়োজনের কথা তিনি বাইডেনকে স্মরণ করিয়ে দিয়েছেন।

মার্কিন কংগ্রেস যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইউক্রেনকে বিলিয়ন বিলিয়ন ডলারের সামরিক ও মানবিক সহায়তা দিয়ে যাচ্ছে।

সূত্র : আলজাজিরা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেয়ার ঘোষণা বাইডেনের

আপডেট সময় : ০৩:৪৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২