ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শরীয়তপুরে সরকারি স্থাপনায় হামলার আশঙ্কা: নিরাপত্তা জোরদার, সংঘর্ষে ২ নিহত একাকী ভোজন: আত্ম-যত্নের নতুন প্রবণতা হেনরি ক্রোকম্বের অসাধারণ বোলিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতলো ইংল্যান্ড ম্যাডিসনকে ‘বিশেষ’ ও ‘সৌভাগ্য’ বললেন টটেনহ্যাম কোচ ডি জার্বি আর্স কর্মীদের হোম অফিসের বৈচিত্র্য: রুচিশীল থেকে বিস্ময়কর সাইবার ঘটনার জেরে যুক্তরাজ্যের সরকারি পেনশন ও বেনিফিট সেবা বন্ধ মেটার বিরুদ্ধে সেন্সরশিপের অভিযোগ: ভারতে কংগ্রেসের তীব্র প্রতিবাদ ডিআর কঙ্গোতে ইবোলায় মৃতের সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে: ভয়াবহ প্রাদুর্ভাব ইসরায়েলে সরকার গঠন আলোচনা ব্যর্থ: আর বৈঠক নয় এনসিপি’র নাহিদ ইসলাম: আওয়ামী লীগকে ডিল করতে না পেরেই বিএনপি এখন জাতীয় ঐক্যের কথা বলছে

ইউক্রেনের এক কোটি মানুষ অন্ধকারে : জেলেনস্কি

  • আপডেট সময় : ১২:০১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২
  • / 165
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, দেশটির লাখো মানুষ বিদ্যুত বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

বৃহস্পতিবার তিনি এমন অভিযোগ করেন।

তিনি বলেন, রাশিয়া নতুন করে ইউক্রেনের বিভিন্ন নগরীতে ব্যাপক হামলা চালানোয় দেশটির বিদ্যুৎ অবকাঠামো মুখ থুবড়ে পড়ায় বিপুল সংখ্যক জনগোষ্ঠী অন্ধকারে নিমজ্জিত হয়েছে।

জেলেনস্কি বলেন, ‘বর্তমানে ইউক্রেনের এক কোটিরও বেশি মানুষ বিদ্যুতবিহীন অবস্থার রয়েছে।’

তিনি আরো বলেন, রাশিয়ার হামলায় ওডেসা, ভিনিৎসিয়িা, সুমি ও কিয়েভ অঞ্চলের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে।

প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ‘আমরা বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে সবকিছু করছি।’

সর্বশেষ ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসন নগরী থেকে মস্কো বাহিনী চলে যাওয়ায় সেখানে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করার পর ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামো ব্যাপকভাবে রাশিয়ার হামলার শিকার হয়।

ইউক্রেনের বিভিন্ন নগরী থেকে এএফপি’র সাংবাদিকরা জানান, সর্বশেষ হামলা এমন এক সময় চালানো হলো যখন এই মৌসুমের শীত পড়া সবেমাত্র শুরু করেছে। সামনে কঠিন দিন আসছে কিয়েভের কর্মকর্তারা এমন সতর্ক করে দেয়ার পর এসব হামলা চালানো হলো।

রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোর এত বেশি ক্ষতি হয়েছে যে কিয়েভ কর্তৃপক্ষকে তাদের গ্রিড রক্ষায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিতে হচ্ছে।

সূত্র : বাসস, এএফপি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইউক্রেনের এক কোটি মানুষ অন্ধকারে : জেলেনস্কি

আপডেট সময় : ১২:০১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২