ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইউক্রেনে পুরোনো যুদ্ধবিমান পাঠাতে পোল্যান্ডকে অনুমতি দিল জার্মানি

  • আপডেট সময় : ০৪:৩৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩
  • / 126
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রাশিয়ার আগ্রাসন মোকাবেলার জন্য ইউক্রেনকে পুরোনো যুদ্ধবিমান দিতে পোল্যান্ডকে অনুমতি দিয়েছে জার্মানি। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক বার্তাসংস্থা আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার আক্রমণ প্রতিহত করার জন্য পাঁচটি পুরোনো মিগ-২৯ যুদ্ধবিমান রফতানির জন্য জার্মানি পোল্যান্ডকে অনুমতি দিয়েছে বলে জানিয়েছে জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয়। অবশ্য এখনো পোল্যান্ড প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এ বিষয়ে কোনো মন্তব্য জানা যায়নি।

জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস এক বিবৃতিতে বলেছেন, ইউক্রেনকে সহযোগিতার জন্য পাঁচটি পুরোনো মিগ-২৯ যুদ্ধবিমান রফতানি-সম্পর্কিত পোল্যান্ডের একটি অনুরোধ বৃহস্পতিবার জার্মানির কাছে আসে। পরে বার্লিন সেদিনিই ওই অনুরোধের অনুমোদন দেয়।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৯০ সালে পূর্ব জার্মান জিডিআর থেকে ২৪টি মিগ-২৯ যুদ্ধবিমান পেয়েছিল জার্মানি। ওই সময়ে রুশ এই বিমানটিকে বিশ্বের সবচেয়ে উন্নত যুদ্ধবিমান মনে করা হতো।

এরপর ২০০৪ সালে ২২টি বিমান জার্মানি থেকে পোল্যান্ডে পাড়ি দেয়। বাকি দু’টি যুদ্ধবিমানের মধ্যে একটি দুর্ঘটনায় ধ্বংস হয়ে গেছে এবং অন্যটি জাদুঘরে প্রদর্শনীর জন্য রাখা হয়েছে। আর তাই পোল্যান্ড এই যুদ্ধবিমানগুলো তৃতীয় কোনো দেশে পাঠাতে হলে জার্মানির সম্মতি প্রয়োজন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গত সপ্তাহে ওয়ারশ সফরের সময় বলেছিলেন, কিয়েভে যুদ্ধবিমান সরবরাহের জন্য পশ্চিমা শক্তিগুলোর একটি জোট গঠনে সহায়তা করবে পোল্যান্ড।

সূত্র : আল জাজিরা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইউক্রেনে পুরোনো যুদ্ধবিমান পাঠাতে পোল্যান্ডকে অনুমতি দিল জার্মানি

আপডেট সময় : ০৪:৩৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩