ঢাকা ০৪:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জামায়াতের উপদেষ্টা পরিষদ গঠন ও আমির নির্বাচন পদ্ধতিতে পরিবর্তন গীতিকবি লতিফুল ইসলাম শিবলী শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক শরীয়তপুরে সরকারি স্থাপনায় হামলার আশঙ্কা: নিরাপত্তা জোরদার, সংঘর্ষে ২ নিহত একাকী ভোজন: আত্ম-যত্নের নতুন প্রবণতা হেনরি ক্রোকম্বের অসাধারণ বোলিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতলো ইংল্যান্ড ম্যাডিসনকে ‘বিশেষ’ ও ‘সৌভাগ্য’ বললেন টটেনহ্যাম কোচ ডি জার্বি আর্স কর্মীদের হোম অফিসের বৈচিত্র্য: রুচিশীল থেকে বিস্ময়কর সাইবার ঘটনার জেরে যুক্তরাজ্যের সরকারি পেনশন ও বেনিফিট সেবা বন্ধ মেটার বিরুদ্ধে সেন্সরশিপের অভিযোগ: ভারতে কংগ্রেসের তীব্র প্রতিবাদ ডিআর কঙ্গোতে ইবোলায় মৃতের সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে: ভয়াবহ প্রাদুর্ভাব

ইউক্রেন ইস্যুতে জাতিসংঘের ভোটে বিরত বাংলাদেশসহ ১৬ দেশ

  • আপডেট সময় : ১১:৫০:৫০ অপরাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩
  • / 288
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ঢাকা, ৫ এপ্রিল, ২০২৩ (বাসস) : রাশিয়ার আগ্রাসনের কারণে ইউক্রেনে মানবাধিকার পরিস্থিতির বিষয়ে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের (ইউএনএইচআরসি) একটি প্রস্তাবে অন্যান্য ১৬ দেশসহ বাংলাদেশ ভোটদানে বিরত রয়েছে। প্রস্তাবে বাংলাদেশ ছাড়া আলজেরিয়া, বলিভিয়া, ক্যামেরুন, কিউবা, গ্যাবন, হন্ডুরাস, ভারত, কাজাখাস্তান, কিরগিস্তান, মরক্কো, পাকিস্তান, সেনেগাল, দক্ষিণ আফ্রিকা, সুদান, উজবেকিস্তান এবং ভিয়েতনামও ভোটদানে বিরত থাকে।
জাতিসংঘের সংবাদ ও মিডিয়া প্রেস সেন্টারে বৈঠকের সারাংশে বলা হয়, চীন ও ইরিত্রিয়া ইউক্রেনের ওপর স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশনের ম্যান্ডেট আরও এক বছর বাড়ানোর সিদ্ধান্ত সম্বলিত ইউএনএইচআরসি প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়েছে। প্রস্তাবটি আর্জেন্টিনা, বেলজিয়াম, বেনিন, চিলি, কোস্টারিকা, আইভরি কোস্ট, চেক প্রজাতন্ত্র, ফিনল্যান্ড, ফ্রান্স, গাম্বিয়া, জর্জিয়া, জার্মানি, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মালাবি, মালয়েশিয়া, মালদ্বীপ, মেক্সিকো, মন্টেনিগ্রো, নেপাল, প্যারাগুয়ে, কাতার, রোমানিয়া, সোমালিয়া, ইউক্রেন, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ ২৮টি দেশের ভোটে গৃহীত হয়।
প্রস্তাবে মানবাধিকার কাউন্সিল রাশিয়াকে ‘অবিলম্বে ইউক্রেনে তার মানবাধিকার লংঘন ও নির্যাতন এবং আন্তর্জাতিক মানবিক আইন লংঘন বন্ধ করার’ আহ্বান জানানো হয়। এটি সমস্ত মানবাধিকার ও মৌলিক স্বাধীনতা কঠোরভাবে পরিপালন এবং ইউক্রেনের বেসামরিক নাগরিক ও গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামো সুরক্ষারও আহ্বান জানিয়েছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইউক্রেন ইস্যুতে জাতিসংঘের ভোটে বিরত বাংলাদেশসহ ১৬ দেশ

আপডেট সময় : ১১:৫০:৫০ অপরাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩