ঢাকা ০৮:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতে বিমানের অস্বাভাবিক ভাড়া নিয়ন্ত্রণে সরকারকে এক মাস সময় তিন বছর পূর্তিতে ঢাকাইয়াদের মিলনমেলায় মুখর ডিপিসি ঝিনাইদহে পারিবারিক বিবাদে পৃথক ঘটনায় প্রাণ হারালেন দুই ভাই প্রধানমন্ত্রী -: প্রতিবন্ধী ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার শামা ওবায়েদ: মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ‘আমাদের জন্য শিক্ষা’ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত তথ্যের জন্য চিঠি কনস্যুলেটের ঢাকা ও চট্টগ্রামে ৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ মুচলেকা দিয়ে দিল্লির আদালত থেকে মুক্তি পেলেন অভিজিৎ দীপকে ঢাবিতে ১০৭ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পেলেন সাদা ছড়ি বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে সরকার: প্রধানমন্ত্রী

ইউরোপের সবচেয়ে বড় গ্যাস স্টোরেজের উদ্বোধন করলেন এরদোগান

  • আপডেট সময় : ১১:০৩:৩১ অপরাহ্ন, শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২
  • / 219
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

তুরস্কের ইস্তাম্বুলে উদ্বোধন করা হলো ইউরোপের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাস স্টোরেজ। দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান এটি উদ্বোধন করেন।

শুক্রবার আলজাজিরা মুবাশির জানায়, ইস্তাম্বুলের উত্তরের শিলিভরিতে অবস্থিত এই স্টোরেজের ধারণক্ষমতা ৪.৬ বিলিয়ন কিউবিক মিটার।

স্টোরেজটি উদ্বোধনকালে তুর্কি প্রেসিডেন্ট বলেন, ‘তার দেশ প্রাকৃতিক গ্যাসের বৈশ্বিক কেন্দ্র হতে চায় এবং খুব শিগগির তারা গ্যাসের একটি রেফারেন্স মূল্য নির্ধারণ করবে।’

এ সময় তিনি জানান, ইস্তাম্বুলের জনগণের জন্য প্রয়োজনীয় এক বছরের গ্যাস ধারণের সক্ষমতা আছে শুক্রবার চালু হওয়া এই স্টোরেজের।

দেশটির প্রাকৃতিক সম্পদ ও জ্বালানিমন্ত্রী জানান, তুরস্কে সাতটি আন্তর্জাতিক গ্যাস লাইন এবং দুটি গ্যাস স্টোরেজ রয়েছে। এর সংখ্যা আরো বাড়ানোর জন্য কাজ করছে সরকার। বিভিন্ন মিত্র দেশের সাথে এ নিয়ে আলোচনা চলছে। দ্রুত রোডম্যাপ প্রকাশ করা হবে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইউরোপের সবচেয়ে বড় গ্যাস স্টোরেজের উদ্বোধন করলেন এরদোগান

আপডেট সময় : ১১:০৩:৩১ অপরাহ্ন, শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২