ঢাকা ১১:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরবন ও মোংলা বন্দর পরিদর্শনে প্রধানমন্ত্রী: সারাদিনের সফরসূচি রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান মিশনের চিঠিতে আর যা আছে: সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড বদর প্রতিরক্ষা চুক্তির মূলে নজিরবিহীন নিরাপত্তা ঝুঁকি ৩১ অক্টোবর বায়তুল মোকাররমে জামায়াতের লংমার্চের উদ্বোধনী সমাবেশ লিবিয়ায় জিম্মি যুবক, থানায় গিয়েও মিলছে না সহায়তা প্রশান্ত মহাসাগরে তাপমাত্রা রেকর্ড ভাঙার আভাস, জাতিসংঘের সতর্কবার্তা যুক্তরাষ্ট্রে ডিভি লটারি ২০২৭ চালুর নির্দেশ আদালতের ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেহের আফরোজ শাওন বাবার শেষযাত্রায় প্যারোলে মুক্তি পেলেন মৃত্যুর ঘটনা মামলার অভিযোগে

ইকুয়েডরের রাজধানীতে গাড়ি বোমা বিস্ফোরণ : ৫৭ কারারক্ষী জিম্মি

  • আপডেট সময় : ০১:৫২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩
  • / 193
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ইকুয়েডরের রাজধানী কুইটোয় রাতভর গ্রেনেড এবং দ’ুটি গাড়ি বোমা বিস্ফোরণে কেঁপে ওঠার কয়েক ঘণ্টা পর ছয়টি কারাগারের বন্দিরা বৃহস্পতিবার ৫৭ জন কারারক্ষী ও কয়েকজন পুলিশ কর্মকর্তাকে জিম্মি করে।
সংগঠিত অপরাধ চক্রের আপাত শক্তি প্রদর্শনের লক্ষ্য নিয়ে একের পর এক হামলা চালানো হয়। তবে এসব হামলায় কারো মৃত্যু হয়নি বলে দাবি করা হচ্ছে। কারাগারে অভ্যুত্থানকে আগের দিন অস্ত্র বাজেয়াপ্ত করার জন্য পুলিশ অভিযান চালানোর প্রতিশোধ বলে মনে করা হচ্ছে।
দেশের এসএনএআই কারাগার কর্তৃপক্ষকে লক্ষ্য করে এসব সহিংসতার একটি কারাগারটির সদর দফতরের বাইরে এবং অন্যটি পূর্বে এসএনএআই-এর কার্যালয় ভবনে বিস্ফোরিত হয়।
কয়েক ঘন্টা পর, এসএনএআই বলেছে, সারাদেশে ছয়টি বন্দীশালায় বন্দিরা ৫০ জন কারারক্ষী এবং সাতজন পুলিশ কর্মকর্তাকে আটক করেছে ও তাদেরকে জিম্মি করে।
রাজধানী কুইটোতে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী হুয়ান জাপাতা বলেন, আমরা আমাদের কর্মকর্তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।
দেশটি মাত্র কয়েক বছর আগেও বিশ্বের বৃহত্তম কোকেন উৎপাদক – কলম্বিয়া এবং পেরুর মধ্যে একটি শান্তিপূর্ণ স্থল ছিল। সম্প্রতি এটি নিজেই মাদক পাচারের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়ে ওঠায় সহিংসতা বেড়ে যাচ্ছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইকুয়েডরের রাজধানীতে গাড়ি বোমা বিস্ফোরণ : ৫৭ কারারক্ষী জিম্মি

আপডেট সময় : ০১:৫২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩