ঢাকা ০৮:০২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আন্দোলন শ্রমিকদের নয়, ইন্ধন দিচ্ছে পার্শ্ববর্তী দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী সুনামগঞ্জে প্রেমের বিয়ে নিয়ে সংঘর্ষ, আহত ২০ পোশাক শ্রমিকদের আন্দোলন ঘিরে মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ৪ প্রার্থীর নতুন ইতিহাস গড়ার পথে জয় ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন চাঁদপুরে ১০০ মেধাবী শিক্ষার্থী পেলেন ১০ হাজার টাকা সহায়তা ডিবি কার্যালয়ে নেয়া হলো শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী দিরাইয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবারের মাঝে সহায়তার চাল বিতরণ দুই দফায় ৬ হাজার ৫৯৮ টাকা বাড়ল সোনার দাম বয়সের ভারে নুয়ে বৃদ্ধ বারেকের সংসার চলে শাপলা বিক্রির আয়ে

ইতালিতে হামলার শিকার বাঁধন: দেশে ফিরে টিমের বর্জনের আক্ষেপের কথা জানালেন অভিনেত্রী

  • আপডেট সময় : ১০:৫১:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • / 38
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনীতে যোগ দিতে ইতালি গিয়ে হামলার শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। গত মঙ্গলবার মেস্ত্রে শহরে তাকে ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ করেন তিনি। ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং গত ৮ সেপ্টেম্বর অভিনেত্রী ইতালিতে এ ঘটনায় মামলা দায়ের করেন। বিষয়টি জাতীয় সংসদেও গুরুত্বের সঙ্গে আলোচিত হয়েছে, যেখানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির একে গণতান্ত্রিক ব্যবস্থার ওপর আঘাত বলে মন্তব্য করেন।

অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার হয়ে সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে দেশে ফিরেছেন বাঁধন। বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, হামলার পর ইতালিতে অবস্থানরত তার সিনেমার টিমের সদস্যরা তাকে একরকম বর্জন করেছেন। তিনি বলেন, আমার টিম আমাকে ডিজওন করেছে এবং উৎসবের বাকি দিনগুলোতে অংশ নিতে নিষেধ করেছে। এমনকি টরন্টো ফিল্ম ফেস্টিভ্যালে যাওয়ার পথেও তারা নিষেধাজ্ঞা আরোপ করেছে। তবে এই কঠিন সময়ে সহশিল্পী সুনেরাহ, জায়নিন এবং জায়নিনের মায়ের কাছ থেকে তিনি পূর্ণ সহযোগিতা পেয়েছেন বলে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বাঁধনের ভাষ্যমতে, হামলার ঘটনার পরপরই বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো তার সঙ্গে যোগাযোগ স্থাপন করে। ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ইতালি সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়, পুলিশ বিভাগ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে ২৪ ঘণ্টা নিরাপত্তা নিশ্চিত করেছেন। নিরাপত্তার স্বার্থে ভেনিস চলচ্চিত্র উৎসবের পরিচালক লিডোতেই তার থাকার বিশেষ ব্যবস্থা করেছিলেন।

দেশের মানুষ ও প্রবাসীদের সমর্থনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বাঁধন বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে দেশের মানুষ, সরকারি-বিরোধী দলের নেতাকর্মী এবং প্রবাসী বাঙালিরা যে অকুন্ঠ সমর্থন ও সাহস জুগিয়েছেন, তা তার মনে চিরস্থায়ী হয়ে থাকবে। চরম প্রতিকূলতার মাঝেও যারা তার জন্য অপেক্ষা করেছেন, তাদের প্রতি তিনি ধন্যবাদ জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ইতালিতে হামলার শিকার বাঁধন: দেশে ফিরে টিমের বর্জনের আক্ষেপের কথা জানালেন অভিনেত্রী

আপডেট সময় : ১০:৫১:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬