ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জামায়াতের উপদেষ্টা পরিষদ গঠন ও আমির নির্বাচন পদ্ধতিতে পরিবর্তন গীতিকবি লতিফুল ইসলাম শিবলী শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক শরীয়তপুরে সরকারি স্থাপনায় হামলার আশঙ্কা: নিরাপত্তা জোরদার, সংঘর্ষে ২ নিহত একাকী ভোজন: আত্ম-যত্নের নতুন প্রবণতা হেনরি ক্রোকম্বের অসাধারণ বোলিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতলো ইংল্যান্ড ম্যাডিসনকে ‘বিশেষ’ ও ‘সৌভাগ্য’ বললেন টটেনহ্যাম কোচ ডি জার্বি আর্স কর্মীদের হোম অফিসের বৈচিত্র্য: রুচিশীল থেকে বিস্ময়কর সাইবার ঘটনার জেরে যুক্তরাজ্যের সরকারি পেনশন ও বেনিফিট সেবা বন্ধ মেটার বিরুদ্ধে সেন্সরশিপের অভিযোগ: ভারতে কংগ্রেসের তীব্র প্রতিবাদ ডিআর কঙ্গোতে ইবোলায় মৃতের সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে: ভয়াবহ প্রাদুর্ভাব

ইন্দোনেশিয়ায় ৭ মাত্রার ভূমিকম্প

  • আপডেট সময় : ০৫:২১:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩
  • / 131
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে বুধবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হনেছে। এর মাত্রা ছিল সাত।

তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি এবং কোনো সুনামির সতর্কতা জারি করা হয়নি।

ভূমিকম্পের পর কিছু বাসিন্দা বাড়ি ছেড়ে পালানোর চেষ্টা করেন।

এর আগে সকালে একই জায়গায় ৬.১ মাত্রার আরো একটি ভূমিকম্প অনুভূত হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে যে এটি উত্তর মালুকু প্রদেশের টোবেলো থেকে ১৫০ কিলোমিটার উত্তর-পশ্চিমে সমুদ্রের তলদেশে ৬০ কিলোমিটার গভীরে ঘটেছে।

ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ুবিদ্যা এবং জিওফিজিক্স এজেন্সি সুনামির কোনো সতর্কতা জারি করেনি। হনলুলুতে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র সংক্ষিপ্তভাবে বলেছে যে নিকটবর্তী ইন্দোনেশিয়ান উপকূলে একটি সম্ভাব্য হুমকি রয়েছে। কিন্তু কিছু পরেই বিজ্ঞপ্তিটি তুলে নেয়।

টোবেলোর বাসিন্দা পিয়াস ওহোইউতুন বলেছেন যে ভূমিকম্পের সময় কিছু মানুষ বাড়ি থেকে দ্রুত বের হয়ে যান।

ওহোইউতুন বুধবার জানান, আমি কিছুটা কম্পন অনুভব করেছি। কেউ কেউ বাড়ি ছেড়ে পালানোর চেষ্টা করেছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইন্দোনেশিয়ায় ৭ মাত্রার ভূমিকম্প

আপডেট সময় : ০৫:২১:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩