ঢাকা ০১:০৯ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দখলমুক্ত হয়ে খেলার মাঠ এখন শিশুদের জন্য উন্মুক্ত সাতক্ষীরায় আলোচিত যুবক মৃত্যুর ঘটনায় মূল অভিযোগে জড়িত ব্যক্তি ভিয়েতনামের কোয়াং ত্রি বিমানবন্দরে সফল কারিগরি ফ্লাইট পরিচালনা প্রধানমন্ত্রী: জাতীয় স্বার্থে সরকার সব দেশের সঙ্গে বন্ধুত্ব সুদৃঢ় পাকিস্তানের সঙ্গে সীমান্ত বাণিজ্য ও চলাচল সাময়িক স্থগিত ইরানের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: মালিক-ম্যানেজারের বিরুদ্ধে মামলা, আটক ১ কানাডার সামরিক ঘাঁটিতে অগ্নিকাণ্ড: নিহত ও আহতের খবর কলকাতায় পূজামণ্ডপ ধসে ১৭ জনের প্রাণহানি, আহত অন্তত ২০ ভারতে বিমানের অস্বাভাবিক ভাড়া নিয়ন্ত্রণে সরকারকে এক মাস সময় তিন বছর পূর্তিতে ঢাকাইয়াদের মিলনমেলায় মুখর ডিপিসি

ইমরান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

  • আপডেট সময় : ১১:৪৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০২৩
  • / 133
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

মঙ্গলবার আদালত অবমাননার মামলায় জামিনযোগ্য এই পরোয়ানা জারি করে পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি)।

ইসিপি পিটিআই নেতা আসাদ উমর এবং ফাওয়াদ চৌধুরীর বিরুদ্ধেও একই মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। খবর জিও নিউজ ও ডনের।

পাকিস্তানি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নিসার দুরানির নেতৃত্বে ইসিপি’র ৪ সদস্যের বেঞ্চ এই পরোয়ানা জারি করেন। গত বছরের আগস্টে বিভিন্ন প্রকাশ্য সভা, সংবাদ সম্মেলন এবং বেশ কয়েকটি সাক্ষাত্কারের সময় কমিশন এবং এর প্রধানকে অপমানের অভিযোগে পিটিআই নেতাদের বিরুদ্ধে অবমাননার নোটিশ জারি করেছিল ইসিপি।

নোটিশে বলা হয়েছিল, পিটিআই’র এই রাজনীতিকদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে ইসিপি’র বিরুদ্ধে অসংসদীয়, অসহিষ্ণু ও অবমাননাকর মন্তব্য করার অভিযোগ আছে।

আজকের শুনানিতে বেঞ্চ পিটিআই নেতাদের অব্যাহতির আবেদন প্রত্যাখ্যান করে এবং পরবর্তী শুনানিতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে। পরবর্তী শুনানির জন্য আগামী ১৭ জানুয়ারি দিন নির্ধারণ করা আছে।

রায়ের পরপরই পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরী জানিয়েছেন, তিনি এই পরোয়ানার বিরুদ্ধে হাইকোর্টে চ্যালেঞ্জ করবেন এবং ইসিপির বিরুদ্ধে অবমাননার আবেদন করবেন।

ফাওয়াদ বলেন, ইসিপি’র গ্রেফতারি পরোয়ানা জারির সিদ্ধান্ত হাইকোর্টের সিদ্ধান্তকে অবমাননা করা। ১৭ জানুয়ারি মামলাটির দিন ধার্য ছিল এবং আজ নিয়ম লঙ্ঘন করে রায় ঘোষণা করা হয়েছে। এটি ইসিপির ‘পক্ষপাতদুষ্ট’ সিদ্ধান্ত।

চলতি মাসের শুরুর দিকে সুপ্রিম কোর্টও ইমরান খান, উমর এবং ফাওয়াদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা চালিয়ে যেতে নির্বাচনী সংস্থাকে অনুমতি দিয়েছিল।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইমরান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

আপডেট সময় : ১১:৪৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০২৩