ঢাকা ০৮:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

ইরাকের বাগদাদে নিহতের সংখ্যা বেড়ে ৩০, আহত ৭০০

  • আপডেট সময় : ০৬:৪৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২
  • / 249
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ইরাকের প্রভাবশালী নেতা মুক্তাদা আল-সাদরের রাজনীতি ছাড়ার ঘোষণার পর থেকে শুরু হওয়া সহিংসতায় এ পর্যন্ত ৩০ জন নিহত ও ৭০০ জন আহত হয়েছে। নিরাপত্তা বাহিনীর সাথে সাদরপন্থী বিক্ষোভকারীদের বড় ধরনের সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি এখনো থমথমে বলে জানিয়েছেন সাংবাদিকেরা।

সোমবার ইরাকের সাদর মুভমেন্টের প্রধান মুক্তাদা আল-সাদর এক বিবৃতিতে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এরপর থেকেই বাগদাদে সহিংসতা ছড়িয়ে পড়ে। রাজধানীর সবচেয়ে নিরাপত্তাবেষ্টিত এলাকা গ্রিন জোনে সাদরপন্থীরা বিক্ষোভ দেখান এবং প্রেসিডেন্ট প্রাসাদে প্রবেশ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি করা হয়েছে। গ্রিনজোন থেকে সরে যেতে বিক্ষোভকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির সরকার।

ইরাকের বিভিন্ন সূত্র জানিয়েছে, সোমবার রাত নামতেই বাগদাদের সুরক্ষিত গ্রিনজোন এলাকায় মেশিনগানের গুলির শব্দ শোনা যায়। আহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর অন্তত ১১০ জন সদস্য রয়েছেন।

গত কয়েক বছরের মধ্যে এই প্রথম কারবালায় ইমাম হোসাইন রা:-এর মাজারের দরজাগুলো বন্ধ রাখা হয়েছে। জিয়ারতের শহর কাজেমাইনেও জিয়ারতকারীদের প্রবেশ বন্ধ হয়ে গেছে।

সোমবার অপ্রত্যাশিতভাবেই রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন মুক্তাদা আল-সাদর। এক বিবৃতিতে জানান, তিনি কখনোই নেতৃত্ব এবং ধর্মীয় কর্তৃপক্ষের দাবিদার ছিলেন না। চিরদিনের জন্য রাজনীতি থেকে ছেড়ে দিচ্ছেন। সাদর মুভমেন্টের সব দফতর ও প্রতিষ্ঠান বন্ধ করে দেয়ার কথাও জানিয়েছেন তিনি।

নয় বছর আগেও একবার রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন মুক্তাদা সাদর। অবশ্য পরে তিনি আবারো রাজনীতিতে ফিরে আসেন।

ইরাকে প্রায় ১০ মাস আগে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলেও রাজনৈতিক বিরোধের কারণে এখন পর্যন্ত নতুন সরকার গঠন করা সম্ভব হয়নি। সাদর মুভমেন্টের কিছু দাবির কারণে সরকার গঠনে বিলম্ব হচ্ছে।

সূত্র : পার্সটুডে

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইরাকের বাগদাদে নিহতের সংখ্যা বেড়ে ৩০, আহত ৭০০

আপডেট সময় : ০৬:৪৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২