ঢাকা ০৮:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতে বিমানের অস্বাভাবিক ভাড়া নিয়ন্ত্রণে সরকারকে এক মাস সময় তিন বছর পূর্তিতে ঢাকাইয়াদের মিলনমেলায় মুখর ডিপিসি ঝিনাইদহে পারিবারিক বিবাদে পৃথক ঘটনায় প্রাণ হারালেন দুই ভাই প্রধানমন্ত্রী -: প্রতিবন্ধী ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার শামা ওবায়েদ: মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ‘আমাদের জন্য শিক্ষা’ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত তথ্যের জন্য চিঠি কনস্যুলেটের ঢাকা ও চট্টগ্রামে ৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ মুচলেকা দিয়ে দিল্লির আদালত থেকে মুক্তি পেলেন অভিজিৎ দীপকে ঢাবিতে ১০৭ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পেলেন সাদা ছড়ি বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে সরকার: প্রধানমন্ত্রী

ইলহানকে বহিষ্কারের প্রতিশ্রুতি দেয়ায় ম্যাককারথির নিন্দা

  • আপডেট সময় : ০৭:০৭:০৮ অপরাহ্ন, বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২
  • / 140
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

মার্কিন কংগ্রেসওমেন ইলহান ওমরকে পররাষ্ট্রবিষয়ক কমিটি থেকে বহিষ্কারের হুমকি দেয়ায় সোমবার রিপাবলিকান দলের সংখ্যালঘুদের নেতা কেভিন ম্যাককারথির নিন্দা করেছে আটটি উদারপন্থী ইহুদি সংগঠন।

ম্যাককারথি দলের পরবর্তী হাউস স্পিকার হতে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। তিনি নির্বাচিত হলে ইলহানকে পররাষ্ট্রবিষয়ক কমিটি থেকে বহিষ্কার করে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন।

ইসরাইলের বিরুদ্ধে কথা বলায় ইলহানকে ব্যক্তিগত ও রাজনৈতিক দুইভাবেই সমালোচনা করে আসছিলেন ম্যাককারথি।

গত মাসে রিপাবলিকান ইহুদি জোটে বক্তব্য দেয়ার সময় ম্যাককারথি বলেন, ‘তিনি (ইলহান) আমার সম্পর্কে কী বলেছেন, তা আমার মনে আছে। ইসরাইল সম্পর্কে তিনি কী বলেছেন তাও মনে রেখেছি, রিলেশনশিপ সম্পর্কে তিনি যা বলেছেন তাও আমার মনে আছে। এটা আমার অনেক বেশিই মনে আছে যে আমি গত বছর প্রতিজ্ঞা করেছিলাম স্পিকার হতে পারলে তাকে পররাষ্ট্রবিষয়ক কমিটিতে রাখব না। আমি এই প্রতিশ্রুতি রাখব।’

জে স্ট্রিট, নিউ ইসরাইল তহবিল, দ্য রিলিজিয়াস অ্যাকশন সেন্টার অফ রিফর্ম জিদুইজম ও তরুয়াহ সহ আটটি হাই-প্রোফাইল ইহুদি সংগঠন একটি যৌথ বিবৃতিতে বলেছে, ‘আমরা কংগ্রেসওমেন ইলহান ওমরের কিছু মতামতের সাথে একমত নাও হতে পারি, তবে আমরা স্পষ্টভাবে এই পরামর্শ প্রত্যাখ্যান করি যে তার নীতিগত অবস্থান বা বিবৃতির কারণে তিনি একটি কমিটি থাকার যোগ্যতা হারাবেন।’

ইসরাইলকে মার্কিন সামরিক সহায়তার বিরোধিতার পাশাপাশি পশ্চিম তীরে অবৈধ দখলের সমালোচনা করে আসছিলেন ইলহান ওমর।

সূত্র: মিডল ইস্ট আই

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইলহানকে বহিষ্কারের প্রতিশ্রুতি দেয়ায় ম্যাককারথির নিন্দা

আপডেট সময় : ০৭:০৭:০৮ অপরাহ্ন, বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২