ঢাকা ০৫:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বদর প্রতিরক্ষা চুক্তির মূলে নজিরবিহীন নিরাপত্তা ঝুঁকি ৩১ অক্টোবর বায়তুল মোকাররমে জামায়াতের লংমার্চের উদ্বোধনী সমাবেশ লিবিয়ায় জিম্মি যুবক, থানায় গিয়েও মিলছে না সহায়তা প্রশান্ত মহাসাগরে তাপমাত্রা রেকর্ড ভাঙার আভাস, জাতিসংঘের সতর্কবার্তা যুক্তরাষ্ট্রে ডিভি লটারি ২০২৭ চালুর নির্দেশ আদালতের ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেহের আফরোজ শাওন বাবার শেষযাত্রায় প্যারোলে মুক্তি পেলেন মৃত্যুর ঘটনা মামলার অভিযোগে কক্সবাজারে সমুদ্রস্নানে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ প্রতিরক্ষা সহযোগিতায় নতুন জোট ‘বদর’: যুক্ত চার দেশ ফেসবুকে বড় পরিবর্তন: ৩১ অক্টোবর থেকে বন্ধ হচ্ছে রিচ

ইলহান ওমরের দৃঢ় ঘোষণা : বয়কট করবেন ইসরাইলি রাষ্ট্রপতির ভাষণ

  • আপডেট সময় : ১১:০৯:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০২৩
  • / 227
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ইসরাইলি রাষ্ট্রপতি আইজ্যাক হারজগের ভাষণ বয়কট করবেন ডেমোক্র্যাটিক আইনপ্রণেতা ইলহান ওমর। তার এই সিদ্ধান্তের ফলে আরো কয়েকজন আইনপ্রণেতা একই কাজ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। আগামী সপ্তাহে হারজগের ভাষণ দেয়ার কথা রয়েছে।

ওমর ইলহান দীর্ঘ এক টুইটে বলেন, ‘যে দেশ আমাকে নিষিদ্ধ করেছে, রাশিদা তালিবকে তার দাদিকে দেখতে যেতে দেয়নি, সেই দেশের রাষ্ট্রপতির ভাষণ শোনার জন্য যৌথ অধিবেশনে আমি যেতে পারি না।’

ইসরাইল ২০১৯ সালে ইলহান এবং মার্কিন কংগ্রেসওম্যান রাশিদাকে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে প্রবেশ করতে দেয়নি।
ওই সময়ের ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকার ফিলিস্তিনিদের নেতৃত্বাধীন বয়কট, ডিভেস্টমেন্ট অ্যান্ড স্যাঙ্কশন (বিডিএস) মুভমেন্টের ‌’সংশয়পূর্ণ প্ররোচনা ও প্রচারের’ জন্য এই দুই আইনপ্রণেতাকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল।

ইসরাইলি আইনে বিডিএস সমর্থকদের দেশে প্রবেশ নিষিদ্ধ করাকে অনুমোদন করে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলের এই পদক্ষেপকে সমর্থন করেছিলেন।

রাশিদা ও ইলহান উভয়েই বিডিএস আন্দোলনের সোচ্চার সমর্থক। এই আন্দোলন ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলের মানবাধিকার লঙ্ঘন অবসানে চাপ দিতে চায়। এর ফলে ইসরাইলপন্থী লবি গ্রুপগুলো তাদের ওপর প্রত্যাঘাত করে।

সূত্র : মিডল ইস্ট আই

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইলহান ওমরের দৃঢ় ঘোষণা : বয়কট করবেন ইসরাইলি রাষ্ট্রপতির ভাষণ

আপডেট সময় : ১১:০৯:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০২৩