ঢাকা ১২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

ইসরাইলি পরমাণু ধ্বংসের পক্ষে ১৫২ দেশ, বিপক্ষে মাত্র ৫

  • আপডেট সময় : ১০:১৫:৩১ অপরাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২
  • / 170
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ইসরাইলকে অবশ্যই তার পরমাণু অস্ত্র ধ্বংস করে ফেলতে হবে বলে প্রস্তাব পাস হয়েছে জাতিসঙ্ঘ সাধারণ পরিষদে। পাশাপাশি পরমাণু স্থাপনাগুলোকেও আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র তদারকির আওতায় আনতে হবে।

জাতিসঙ্ঘ সাধারণ পরিষদে শুক্রবার তোলা এমন এক প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ১৫২টি দেশ। অন্যদিকে, প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়েছে আমেরিকা, কানাডা, ইসরাইল, মাইক্রোনেশিয়া ও পালাউ। এছাড়া ২৪টি দেশ ভোট দেয়া থেকে বিরত থাকে। এসব দেশের মধ্যে রয়েছে ব্রিটেন, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, ডেনমার্ক, জার্মানি, ফ্রান্স, হাঙ্গেরি ও ভারত।

মিসরের পক্ষ থেকে জাতিসঙ্ঘে এই প্রস্তাব উত্থাপন করা হয়। প্রস্তাব উত্থাপনের সময় এর পক্ষে সমর্থন জানায় ফিলিস্তিনি কর্তৃপক্ষ ছাড়াও ১৯টি দেশ। যে ১৫২টি দেশ ইসরাইলের বিরুদ্ধে ভোট দিয়েছে তাদের মধ্যে বাংলাদেশও রয়েছে।

ইসরাইলের কাছে ৮০ থেকে ৪০০টি পরমাণু ওয়ারহেড রয়েছে বলে বিভিন্ন সূত্র থেকে জানা যায়। তবে পারমাণবিক অস্ত্র থাকার বিষয়টি তেল আবিব কখনো অস্বীকার বা স্বীকার কিছুই করেনি। পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি বা এনপিটিতেও সই করেনি তারা।

ইসরাইল প্রথম পারমাণবিক অস্ত্র তৈরি করে ১৯৬৬ সালের শেষের দিকে বা ১৯৬৭ সালের প্রথম দিকে। তবে ইসরাইল ইচ্ছাকৃতভাবে এ নিয়ে অস্পষ্টতার নীতি বজায় রেখেছে।

সূত্র : পার্সটুডে, জেরুসালেম পোস্ট

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইসরাইলি পরমাণু ধ্বংসের পক্ষে ১৫২ দেশ, বিপক্ষে মাত্র ৫

আপডেট সময় : ১০:১৫:৩১ অপরাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২