ঢাকা ০৬:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

ইসরাইলি হামলায় অযোগ্য হয়ে পড়েছে আলেপ্পো বিমানবন্দর : সানা

  • আপডেট সময় : ১০:৪৬:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২
  • / 162
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো প্রদেশের আন্তর্জাতিক বিমানবন্দর সম্পূর্ণভাবে ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। গতকাল মঙ্গলবার এক সপ্তাহের মধ্যে সেখানে দ্বিতীয় দফা হামলা চালায় ইসরাইল।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, গতকাল স্থানীয় সময় রাত সোয়া ৮টায় ইসরাইলি বাহিনী ভূমধ্যসাগর থেকে আলেপ্পোর আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় এবং এতে বিমানবন্দরের রানওয়ে ধ্বংস হয়ে ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে।

প্রাথমিক রিপোর্টে সানা জানিয়েছিল, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কয়েকটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম হয়েছে। সিরিয়ার বেসরকারি বিমান সংস্থা চ্যাম উইংস ঘোষণা করেছে যে আলেপ্পো বিমানবন্দরে থাকা তাদের সমস্ত ফ্লাইট রাজধানী দামেস্কের বিমানবন্দরে নিয়ে আসবে।

এর আগে গত বুধবার ইসরাইল আলেপ্পো বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে সেখানে কিছু সম্পদের ক্ষয়ক্ষতি হয় তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এর আগে গত ১০ জুন রাজধানী দামেস্কের আন্তর্জাতিক বিমানবন্দরে ইসরাইল হমলা চালায়। ওই হামলায় বিমানবন্দর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং দুই সপ্তাহ বিমানবন্দরটি ব্যবহার করা থেকে বিরত থাকতে হয়েছিল।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইসরাইলি হামলায় অযোগ্য হয়ে পড়েছে আলেপ্পো বিমানবন্দর : সানা

আপডেট সময় : ১০:৪৬:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২