ঢাকা ০২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েল-হামাস যুদ্ধ নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেবেন বাইডেন

  • আপডেট সময় : ০৪:০০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩
  • / 127
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধ এবং ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিষয়ে জাতির উদ্দেশে ভাষণ দেবেন। বুধবার হোয়াইট হাউস এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
বাইডেন তার ওভাল অফিসে রাত ৮টায় এ ভাষণ দেবেন। মার্কিন প্রেসিডেন্টরা জাতীয় গুরুত্বপূর্ণ মুহুর্তে এ অফিস থেকেই জাতির উদ্দেশে ভাষণ দিয়ে থাকেন। যুক্তরাষ্ট্রের এটা একটি ঐতিহ্য।
প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরে এক বিবৃতিতে বলেন, ‘আগামীকাল প্রেসিডেন্ট বাইডেন ইসরাইলের ওপর হামাসের হামলা এবং ইউক্রেনে রাশিয়ার চলমান সহিংস যুদ্ধের বিষয়ে আমাদের প্রতিক্রিয়া নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দিতে যাচ্ছেন।’
গত ৭ অক্টোবর হামাসের হামলার পর সংহতি প্রকাশের জন্য ইসরাইল সফর থেকে ফিরে আসার এক দিন পরই তিনি এ ভাষণ দিতে যাচ্ছেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইসরায়েল-হামাস যুদ্ধ নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেবেন বাইডেন

আপডেট সময় : ০৪:০০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩