ঢাকা ১০:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

ইসির সাথে সংলাপে বসবে না বিএনপি

  • আপডেট সময় : ০৭:৩১:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মার্চ ২০২৩
  • / 128
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

নির্বাচনকালীন সরকার নিয়ে ফয়সালা না হওয়া পর্যন্ত ইসির সংলাপে যাবে না বিএনপি বলে জানিয়েছেন দলটির মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপিকে সংলাপের আহ্বান জানিয়ে দেয়া ইসির চিঠির প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, এ বিষয়ে বিএনপির অবস্থান পরিষ্কার। আমরা নির্বাচন কমিশনে কোনো আলোচনায় যাব না। কারণ নির্বাচনকালীন সরকার নিয়ে ফয়সালা না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশনের সাথে আলোচনা করা অর্থহীন।

তিনি আরো বলেন, আমরা মনে করি, এ সরকারের অধীনে কোনো নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হবে না।

এর আগে বৃহস্পতিবার বিকেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সংলাপে বসার আমন্ত্রণ জানিয়ে চিঠি দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ওই সংলাপে বিএনপির সমমনা দলগুলোও অংশ নিতে পারবে বলে উল্লেখ করা হয়।

বিএনপির দফতর সূত্রে জানা যায়, নির্বাচন কমিশন থেকে বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টনের কেন্দ্রিয় কার্যালয়ের দফতরে চিঠি পৌঁছে দেয় ইসি। পরে সেখান থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে ওই চিঠি পৌঁছে দেয়া হয়।

ইসি সূত্র জানায়, কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশন গত বছরের ১৭ থেকে ৩১ জুলাই পর্যন্ত দেশের রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করে। গত ২০ জুলাই বিএনপির সাথে সংলাপের দিন থাকলেও দলটি তা বর্জন করে। বিএনপি ধারাবাহিকভাবে নির্বাচন ও ইসির সংলাপ বর্জন করার পরিপ্রেক্ষিতে বিশেষ সংলাপের আমন্ত্রণ জানান সিইসি।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইসির সাথে সংলাপে বসবে না বিএনপি

আপডেট সময় : ০৭:৩১:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মার্চ ২০২৩