ঢাকা ০৮:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতে বিমানের অস্বাভাবিক ভাড়া নিয়ন্ত্রণে সরকারকে এক মাস সময় তিন বছর পূর্তিতে ঢাকাইয়াদের মিলনমেলায় মুখর ডিপিসি ঝিনাইদহে পারিবারিক বিবাদে পৃথক ঘটনায় প্রাণ হারালেন দুই ভাই প্রধানমন্ত্রী -: প্রতিবন্ধী ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার শামা ওবায়েদ: মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ‘আমাদের জন্য শিক্ষা’ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত তথ্যের জন্য চিঠি কনস্যুলেটের ঢাকা ও চট্টগ্রামে ৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ মুচলেকা দিয়ে দিল্লির আদালত থেকে মুক্তি পেলেন অভিজিৎ দীপকে ঢাবিতে ১০৭ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পেলেন সাদা ছড়ি বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে সরকার: প্রধানমন্ত্রী

ইস্তাম্বুলের মেয়রকে ২ বছরের জেল, শেষ হয়ে যেতে পারে প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার স্বপ্ন

  • আপডেট সময় : ১১:৩৩:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২
  • / 134
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

তুরস্কের ইস্তাম্বুল নগরীর মেয়র ইকরাম ইমামোগ্লুকে দু’বছরের বেশি কারাদণ্ড দেয়া হয়েছে। একইসাথে তাকে ‘রাজনৈতিকভাবে’ নিষিদ্ধও করা হয়েছে। তুর্কি কর্মকর্তাদের অপমান করার অভিযোগে তুরস্কের একটি আদালত বুধবার তাকে এই শাস্তি দিয়েছে।

বিরোধী রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) সদস্য ইমামোগ্লুকে দুই বছর সাত মাস ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে।

এই শাস্তি বহাল থাকলে তিনি রাজনৈতিক কোনো পদে থাকতে পারবেন না, ২০২৩ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়াও হবে না এই জনপ্রিয় রাজনীতিবিদের।

এই রায়ের বিরুদ্ধে অবশ্য তিনি আপিল করতে পারবেন।
অবশ্য আপিলের ফলাফল যাই হোক না কেন, তিনি আগামী পাঁচ বছরের মধ্যে একই অপরাধ আর না করলে তিনি কারাগারে যাওয়া থেকে এড়াতে পারবেন। আর পক্ষে গেলে তিনি ইস্তাম্বুলের মেয়র পদে তার মেয়াদ শেষ করতে পারবেন।

রায়ের পর ইমামোগ্লু এক বক্তৃতায় বলেন, ‘আমরা বিচার বিভাগকে সত্যিকার অর্থে স্বাধীন দেখছি না। আবারো দেখা গেল যে রাজনীতিই নিয়ন্ত্রণ করছে বিচার বিভাগকে।’

তার ২০১৯ সালের একটি বক্তব্যকে কেন্দ্র করে এই সাজা দেয়া হয়। ওই বছরের ৩১ মার্চ মেয়র নির্বাচনে জয়ের পর তিনি ওই বক্তব্য রেখেছিলেন।
ক্ষমতাসীন জাস্টিজ অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (একেপি) অনিয়মের অভিযোগ করলে ফলাফল বাতিল করা হয়। তবে পরে অনুষ্ঠিত নির্বাচনে দেখা যায়, আগে যারা তাকে ভোট দেয়নি, এবার তারাও তাকে ভোট দিয়েছে।

তিনি বলেছিলেন, ‘যারা ৩১ মার্চের নির্বাচন বাতিল করেছে, তারা মূর্খ।’

আঙ্কারার মেয়র (তিনি সিএইচপির সদস্য) মনসুর ইয়াভাস বলেন, ‘এই রায় বিচার ও আইনের সাথে সম্পর্কহীন।’

ইমামোগ্লু ও ইয়াভাসকে আগামী বছরের নির্বাচনে প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোগানের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী বিবেচনা করা হচ্ছে।

সূত্র : মিডল ইস্ট আই

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইস্তাম্বুলের মেয়রকে ২ বছরের জেল, শেষ হয়ে যেতে পারে প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার স্বপ্ন

আপডেট সময় : ১১:৩৩:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২