ঢাকা ১০:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

ইয়েমেনে যুদ্ধবিরতি ভেঙে পড়ার উপক্রম হয়েছে : আনসারুল্লাহ

  • আপডেট সময় : ০৯:০৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ২ অক্টোবর ২০২২
  • / 150
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ইয়েমেনের আনাসরুল্লাহ প্রতিরোধ আন্দোলন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের সাথে ইয়েমেনের সেনাবাহিনীর স্বাক্ষরিত যুদ্ধবিরতি ভেঙে পড়ার উপক্রম হয়েছে। সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের মানবিক পরিস্থিতির প্রতি ভ্রুক্ষেপ না করার কারণে এ অবস্থা তৈরি হয়েছে বলে জানিয়েছে আনসারুল্লাহ।

সৌদি আরব ২০১৫ সালের মার্চ মাসে ইয়েমেনে আগ্রাসন শুরু করার পর থেকে এ পর্যন্ত দেশটিতে লাখ লাখ মানুষ হতাহত হয়েছে। গত এপ্রিলে জাতিসঙ্ঘের মধ্যস্থতায় দু’পক্ষের মধ্যে একটি অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয় যার মেয়াদ এ পর্যন্ত দুই দফায় বাড়ানো হয়েছে। আজ (রোববার) যুদ্ধবিরতির বর্ধিত মেয়াদ শেষ হতে যাচ্ছে। জাতিসঙ্ঘের ইয়েমেন বিষয়ক বিশেষ প্রতিনিধি হ্যান্স গ্রুন্ডবার্গের প্রচেষ্টা সত্ত্বেও এবারের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো সম্ভব হয়নি।

এ অবস্থায় আনসারুল্লাহ আন্দোলন গতকাল শনিবার এক বিবৃতিতে বলেছে, গত ছয় মাসে ইয়েমেনের মানবিক পরিস্থিতির প্রতি কাউকে নজর দিতে দেখা যায়নি যদিও যুদ্ধবিরতির শর্তে সেকথা লেখা ছিল। ইউক্রেনের জনগণের দুর্ভোগ লাঘব হয় এমন আলোচনা স্থগিত থাকার জন্যও সৌদি নেতৃত্বাধীন জোটকে দায়ী করেছে আনসারুল্লাহ।

গত এপ্রিলে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর ইউক্রেনে হামলার মাত্রা কমিয়ে দিলেও দেশটির ওপর থেকে অবরোধ তুলে নেয়নি সৌদি আরব। ফলে ইয়েমেনের স্বাভাবিক ব্যবসা-বাণিজ্য ও বৈদেশিক লেনদেন বন্ধ রয়েছে। এ কারণে ইয়েমেনের তিন কোটি জনসংখ্যার মধ্যে প্রায় দুই কোটি ৩৪ লাখ মানুষকে বেঁচে থাকার জন্য মানবিক ত্রাণের ওপর নির্ভর করতে হচ্ছে।

সূত্র : পার্সটুডে

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইয়েমেনে যুদ্ধবিরতি ভেঙে পড়ার উপক্রম হয়েছে : আনসারুল্লাহ

আপডেট সময় : ০৯:০৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ২ অক্টোবর ২০২২